হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ১৬৯ তাহার পিতা ও কোরাইশের কিছু লোককে দাওয়াত করিলেন। তাহারা খাওয়া দাওয়া শেষে সরাব পান করিল এবং যখন তাহাদের নেশা ধরিল, হযরত খাদীজা (রাঃ) (পিতাকে) বলিলেন, মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ্ আমাকে বিবাহের পয়গাম দিতেছেন, আপনি আমাকে তাহার নিকট বিবাহ দিয়া দিন। তাহার পিতা বিবাহ দিয়া দিলেন। তারপর তিনি তাহাকে খালুক (এক প্রকার খুশবু) মাখিয়া দিলেন ও এক জোড়া নৃতন কাপড় পরাইয়া দিলেন। সে যুগে বিবাহের পর মেয়েদের আপন পিতার সহিত এরূপ করিবার রীতি ছিল। অতঃপর তাহার নেশা কাটিয়া গেলে নিজের শরীরে খুশবু ও নতুন কাপড় দেখিয়া জিজ্ঞাসা করিলেন, আমার কি হইয়াছে? এইগুলি কি? হযরত খাদীজা (রাঃ) বলিলেন, আপনি আমাকে মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহর নিকট বিবাহ দিয়াছেন। পিতা বলিলেন, আবু তালেবের এতীম ভ্রাতুষ্পুত্রের নিকট আমি বিবাহ দিব ! অসম্ভব, আমার জীবনের শপথ ! হযরত খাদীজা (রাঃ) বলিলেন, আপনার কি লজ্জা হয় নাঃ আপনি কি লোকদিগকে আপন নেশার অবস্থা জানাইয়া কোরাইশের নিকট নিজেকে হেয় করিতে চাহিতেছেন? এইরূপে বুঝাইয়া বুঝাইয়া শেষ পর্যন্ত তাহাকে রাজী করিয়া ফেলিলেন। নাফীসাহ রেহঃ) বলেন, হযরত খাদীজা (রাঃ)কে আল্লাহ্ তায়ালা যে সম্মান ও কল্যাণ দান করিয়াছিলেন, এত দ্যতীত তিনি একজন বিচক্ষণ হুশিয়ার ও শরীফ মহিলা ছিলেন। তখনকার সময়ে তিনি কোরাইশের মধ্যে উচ্চবংশীয়া ও উচ্চ সম্মানিতা ছিলেন। মাল দৌলতের দিক দিয়াও সকলের উপরে ছিলেন। তাহার বংশের সকলেই পারিলে তাহাকে বিবাহ করিতে আগ্রহী ছিল। তাহারা ইহার জন্য যথেষ্ট চেষ্টাও করিয়াছে এবং মালও খরচ করিয়াছে। হযরত মুহাম্মাদ পর হযরত খাদীজা (রাঃ) আমাকে তীহার নিকট তীহার দিলের ইচ্ছা জানিবার জন্য পাঠাইলেন। সুতরাং আমি যাইয়া বলিলাম, হে মুহাম্মাদ, আপনি কেন বিবাহ করেন না? তিনি বলিলেন, আমার হাতে তো এত মাল নাই যে, বিবাহ করিব। আমি বলিলাম, রেহ যদি আপনার এই দায়িত্ব গ্রহণ করে, এবং রূপ ও মাল এবং সম্মান ও সমবংশীয় সম্বন্ধের প্রতি যদি আপনাকে আহবান করে, তবে আপনি রাজী আছেন, কি? তিনি জিজ্ঞাসা করিলেন, দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।