Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

১৬৮ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) (রোঃ)এর মনে তাহার প্রতি আকর্ষণ সৃষ্টি হইল। তিনি তীহার নিকট এই মর্মে সংবাদ পাঠাইলেন যে, আপনি আমার পিতার নিকট আমাকে বিবাহের পয়গাম দিন। তিনি উত্তর দিলেন, তোমার পিতা তো ধনী লোক, তিনি এই পয়গামে রাজী হইবেন না। হযরত খাদীজা (রাঃ) বলিলেন, আপনি আসিয়া দেখা করুন ও পয়গাম দিন। বাকী কাজ আমার দায়িত্বে রহিল। কিন্তু আপনি. তাহার নেশা অবস্থায় আসিবেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাই করিলেন এবং তিনি আসিলে তাঁহার নিকট বিবাহ দিয়া দিলেন। হযরত খাদীজা রোঃ)এর পিতা পরদিন সকাল বেলা মজলিসে বসিলে কেহ বলিল, আপনি খুব ভাল করিয়াছেন, মুহাম্মাদের নিকট (খাদিজাকে) বিবাহ দিয়া দিয়াছেন। পিতা শুনিয়া বলিলেন, সত্যই কি আমি এরূপ করিয়াছি? সকলে বলিল, হা। তিনি উঠিয়া হযরত খাদীজা (রোঃ)এর নিকট গেলেন এবং তাহাকে জিজ্ঞাসা কি সত্য? হযরত খাদীজা (রাঃ) বলিলেন, হা, তবে আপনি আপনার পূর্ব সিদ্ধান্তকে দুর্বল করিবেন না। কারণ মুহাম্মাদ এই রকম এই রকম গুণাবলীর অধিকারী। তিনি তাহাকে এইভাবে বুঝাইতে থাকিলেন। অবশেষে তিনি রাজী হইয়া গেলেন। তারপর হযরত খাদীজা রোঃ) হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দুই উকিয়া (একুশ তোলা) পরিমাণ স্বর্ণ অথবা রূপা পাঠাইয়া বলিলেন, ইহা দ্বারা এক জোড়া কাপড় খরিদ করিয়া আমাকে হাদিয়া দিন এবং একটি দুম্বা ও এই, এই জিনিষ খরিদ করুন। তিনি তাহাই করিলেন, (তাবরানী) বাধূযারের এক রেওয়ায়াতে তাহার নেশার সময়ের পরিবর্তে তাহার খুশীর সময় আসিবেন ও এক জোড়া কাপড় খরিদ করিয়া আমাকে এর পরিবর্তে তাহাকে (অর্থাৎ পিতাকে) হাদিয়া দিন বর্ণিত হইয়াছে। ইমাম আহমাদও তাবরানী (রহঃ) হইতে অপর এক রেওয়ায়াতে বর্ণনাকারী হাম্মাদ রেহঃ)এর ধারণা মতে হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে এইরূপ বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদীজা রোঃ) সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বলিয়াছেন যে, তাহার পিতা এই বিবাহে প্রস্তুত ছিলেন না। সুতরাৎ হযরত খাদীজা রোঃ) খানা ও শারাব তৈয়ার করিয়া দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।