Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ১৬৫ তো মানুষেই খারাপ করে। (কানৃয) মালেক (রহঃ) বলেন, আমি ইয়াহইয়া ইবনে সাঈদ (রহঃ)কে বলিতে শুনিয়াছি যে, হযরত আবুল জাহাম ইবনে হারিস ইবনে সাম্মাহ্‌ রাঃ) আনসাদের মজলিসে বসিতেন না। তাহাকে এরূপ নিঃসঙ্গতার কথা বলা হইলে তিনি বলিতেন, মানুষের সহিত মেলামেশা নিঃসঙ্গতা অপেক্ষা খারাপ। (কান্য) হযরত আবু দারদা (োঃ) বলিয়াছেন, মুসলমান ব্যক্তির ঘর তাহার জন্য কি সুন্দর এবাদতখানা ! যেখানে সে আপন নফস চক্ষু ও লজ্জাস্থানকে সংযত রাখিতে পারে। বাজারে বসা হইতে নিজেকে বীাচাইয়া রাখিবে। কারণ উহা তোমাকে অনর্থক ও বেকার জিনিষে লিপ্ত করিবে। (ইবনে আসাকির) হযরত. মুআয রোঃ)এর নির্জনতা অবলম্বন হযরত আব্দুল্লাহ্‌ ইবনে আমূর (রাঃ) হযরত মুআয ইবনে জাবাল (রাঃ)এর যেন আপন মনের সহিত কথা বলিতেছেন। হযরত আব্দুল্লাহ্‌ ইবনে আমূর (রাঃ) বলিলেন, হে আবু আবিদর রহমান, আপনার কি হইয়াছে, আপন মনে কথা বলিতেছেন? তিনি বলিলেন, কি করিব? আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে যাহা শুনিয়াছি, আল্লাহ্‌র দুশমন (শয়তান) আমাকে উহা হইতে সরাইতে চাহিতেছে। সে বলিতেছে, ঘরে বসিয়া আর কতকাল কষ্ট করিবে। মজলিসে যাও না? অথচ আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি আল্লাহ্‌র রাস্তায় বাহির হয় সে আল্লাহ্‌র দায়িত্বে থাকে। যে ব্যক্তি কোন অসুস্থকে দেখিতে যায় সে আল্লাহর দায়িত্বে থাকে। যে ব্যক্তি সকালে অথবা বিকালে মসজিদের দিকে যায় সে আল্লাহর দায়িত্বে থাকে। যে ব্যক্তি ইমামের (শাসকের) নিকট যায় তাহাকে সাহায্য ও সম্মান করিবার উদ্দেশ্যে সে আল্লাহ্‌র দায়িত্বে থাকে । আর যে ব্যক্তি নিজ ঘরে বসিয়া থাকে, কাহারো বিন্দা গায় না সে আল্লাহ্‌র দায়িত্বে থাকে। এখন আল্লাহ্‌র দুশমন (শয়তান) আমাকে আমার ঘর হইতে মজলিসে লইয়া যাইতে চাহিতেছে। (তাবরানী) দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।