Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

১৬৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) হযরত ইবনে মাসউদ (রাঃ)এর উক্তি ও অসিয়ত আদাসা তায়ী রেহঃ) বলেন, আমি সেরাফ নামক স্থানে ছিলাম। হযরত আব্দুল্লাহ্‌ ইবনে মাসউদ রোঃ) সেখানে আসিলে আমার পরিবার কিছু জিনিষ দিয়া আমাকে তাহার খেদমতে পাঠাইল। আর আমাদের কতিপয় গোলাম যাহারা চার দিনের দূরত্ব একস্থানে উট চরাইত, তাহারা একটি পাখী শিকার করিয়া আনিয়াছিল। আমি উহা লইয়া তাঁহার নিকট উপস্থিত হইলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, এই পাখী কোথা হইতে আনিয়াছ? আমি বলিলাম, ইহা আমাদের কতিপয় গোলাম আনিয়াছে, যাহারা চার দিনের দূরত্ব একস্থানে উট চরায়। হযরত আব্দুল্লাহ্‌ (রাঃ) বলিলেন, আমার ইচ্ছা হয় আমি যদি এমন জায়গায় থাকিতাম যেখানে ইহা শিকার করা হইয়াছে, আর আল্লাহ্‌র সহিত মিলিত হওয়া পর্যন্ত আমি কাহারো সহিত কোন কথা না বলিতাম এবং আমার সহিতও কেহ না বলিত। (তোবরানী) . কাসেম (রহঃ) বলেন, এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ্‌ ইবনে মাসউদ রোঃ)কে বলিল, আমাকে কিছু নসীহত করুন। তিনি বলিলেন, তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয়, আর তোমার জিহ্বাকে সংযত রাখ এবং নিজের গুনাহকে স্মরণ করিয়া ক্রন্দন কর। (আবু নুআইঈম) ইসমাঈল ইবনে আবি খালেদ রেহঃ) বলেন, হযরত ইবনে মাসউদ (রাঃ) আপন ছেলে আবু ওবাইদাকে তিনটি কথা বলিলেন, হে বেটা, তোমাকে আল্লাহ্‌র তাকওয়ার অসিয়াত করিতেছি, আর তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয় এবং নিজের গুনাহের উপর ক্রন্দন করিতে থাক। আবু নুআঈম) নির্জনতা অবলম্বনে সাহাবা রোঃ)দের আগ্রহ হযরত হোযাইফা (রাঃ) বলিয়াছেন, আমার যদি প্রয়োজন পরিমাণ মাল মিলিত হওয়া পর্যন্ত কেহ আমার নিকট না আসিতে পারে, আর আমাকেও কাহারো নিকট যাইতে না হয়। হোকেম) হযরত ইবনে আব্বাস (রাঃ) বলিয়াছেন, যদি ওয়াস ওয়াসার ভয় না হইত তবে এমন দেশে চলিয়া যাইতাম যেখানে পরিচিত কেহ না থাকে। মানুষকে ফ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।