হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ১৬৩ কাহাকে উদ্বেশ্য করিয়া বলিতেছেন? হাজ্জাজ বলিল, আল্লাহ্ তোমার কান বধির করুক, তোমাকে উদ্দেশ্য করিয়া বলিতেছি। হযরত আনাস (রাঃ) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন পড়িলেন। তারপর তাহার নিকট হইতে বাহির হইয়া আসিয়া বলিলেন, যদি আমার সন্তানদের কথা স্মরণ না হইত, আর তাহাদের প্রতি আশঙ্কা না হইত, তবে আজ তাহাকে আমার এই স্থানে এমন কথা বলিতাম যাহার পর সে আমাকে কখনও যিন্দা ছাড়িত না। তোবারানী) হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) বলেন, আমি হাজ্জাজকে খোতবা দিতে শুনিয়াছি। সে আপন খোতবায় এমন কথা বলিয়াছে যাহা আমার নিকট অপছন্দ লাগিয়াছে। আমি তাহাকে বাধা দিতে চাহিলাম, কিন্তু রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদীস স্মরণ করিয়া বাধা দিলাম না। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, মুমিনের জন্য নিজকে অপদস্থ করা উচিত নহে। আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ, নিজেকে কিরূপে অপদস্থ করিবে? তিনি বলিলেন, নিজেকে এমন বিপদের সম্মুখীন করে যাহা বরদাত্ত করিবার শক্তি তাহার নাই। বোয্যার) নির্জনতা হযরত ওমর (রাঃ)এর উক্তি হযরত ওমর (রাঃ) বলিয়াছেন, অসৎ সংসর্গ হইতে একাকী থাকার মধ্যে শান্তি রহিয়াছে । অপর রেওয়ায়াতে আছে, তিনি বলিয়াছেন, নির্জনতা হইতে তোমরা আপন আপন অংশ গ্রহণ কর। (কানয) মুআফা ইবনে এমরান (রহঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত ওমর ইবনে খাত্তাব বাঃ) একদল লোকের পাশ দিয়া যাইতেছিলেন, যাহারা এমন এক ধরা হইয়াছিল। তিনি তাহাদের উদ্দেশ্যে বলিলেন, এই সকল চেহারার জন্য কোন মারহাবা না হোক, যাহাদিগকে অমঙ্গল ব্যতীত আর কোথাও দেখা যায় না। (কোন্য) দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।