১৬২ হায়াতুস্ সাহাবাহ্ রাঃ) তোমরা আমাকে বাধা দিও না, কারণ আমি তোমাদের অপেক্ষা নামায পড়াইবার অধিক হক রাখি। সুতরাং তাহারা বলিল, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সত্য বলিয়াছেন। অতঃপর তিনি নামায পড়াইলেন ও কবরে নামিলেন। তাহার ভাইয়েরা তাহাকে সজোরে ধাক্কা দিল। তিনি পড়িয়া অজ্ঞান হইয়া গেলেন। তীহাকে তাহার পরিবারের নিকট উঠাইয়া আনা হইল। সে সময় ঘরে তাহার বিশজন ছেলেমেয়ে ছিল। আব্দুল আযীয রেহঃ) বলেন, আমি তন্মধ্যে সর্বকনিষ্ঠ ছিলাম। তাহারা তাহার জন্য চিৎকার করিয়া চিৎকার করিও না। খোদার কূসম, (আজ) যে কোন জান বাহির হওয়া অপেক্ষা আবু বাকরার জান বাহির হইয়া যাওয়া আমার নিকট অধিক প্রিয়। তাঁহার এই কথা শুনিয়া সকলেই ঘাবড়াইয়া গেল এবং তাহারা বলিল, হে আব্বাজান, কি কারণে? তিনি বলিলেন, আমার আশঙ্কা হয়, এমন সময় না আসিয়া পড়ে যখন আমি সৎকাজের আদেশ ও অসংকাজে বাধা প্রদান করিতে না পারি। আর (যেদিন এমন.হইবে) সেদিন কোন কল্যাণ অবশিষ্ট থাকিবে না। (তাবরানী) অত্যাচারের আশঙ্কায় অসৎকাজে বাধা প্রদান না করা আলী ইবনে যায়েদ (রহঃ) বলেন, যখন হাজ্জাজ ইবনে ইউসুফের সম্মুখে আব্দুর রহমান ইবনে আশআসের (বিদ্রোহের) দরুন গ্রেপ্তারকৃত লোকদিগকে উপস্থিত করা হইতেছিল তখন আমিও তাহার সহিত মহলের ভিতর উপস্থিত ছিলাম। এমন সময় হযরত আনাস ইবনে মালেক (রাঃ) আসিলেন। তিনি নিকটবর্তী হইলে হাজ্জাজ তাঁহাকে বলিল, “তারপর ! ওরে খবীস! ওরে ফেতনাকারী! কখনও আলী ইবনে আবি তালেবের দলে, কখনও আব্দুল্লাহ্ ইবনে যুবাইরের দলে কখনও ইবনে আশআসের দলে। শুনিয়া রাখ, সেই পাক যাতের কসম, যাহার হাতে আমার প্রাণ, আমি অবশ্যই তোমার এরূপ মুলোৎপাটন করিব, যেরূপ আঠাকে মূলোৎপাটন করিয়া ফেলা হয়। আর তোমার এরূপ চামড়া খুলিয়া লইব, যেরূপ গোসাপের চামড়া খুলিয়া লওয়া হয়।, হযরত আনাস (রাঃ) বলিলেন, আল্লাহ্ তায়ালা আমীরের ভাল করুন, আমীর দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।