হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ১৬১ লোকদেরকে কোন জিনিষ হইতে নিষেধ করিতে চাহিতেন, প্রথমে নিজ পরিবারস্থ লোকদিগকে নিষেধ করিতেন। তিনি বলিতেন, আমি কাহারো সম্পর্কে যদি জানিতে পারি যে, সে আমার নিষেধকৃত কাজ করিয়াছে, তবে আমি তাহাকে দ্বিগুণ সাজা দিব। ইবনে আসাকির) ইবনে শিহাব (রহঃ) বলেন, হযরত হিশাম ইবনে হাকীম ইবনে হিযাম রোঃ) কতিপয় লোক সঙ্গে লইয়া সং কাজের আদেশ করিতেন। আর হযরত ওমর (রাঃ) বলিতেন, আমি ও হিশাম জীবিত থাকিতে এরূপ (অসৎকাজ সংঘটিত) হইতে পরিবে না। (কান্য) হযরত ওমায়ের রোঃ)এর অসিয়ত আবু জাস্ফর খাত্মী রেহঃ) বর্ণনা করিয়াছেন যে, তাহার দাদা ওমায়ের ইবনে হাবীব ইবনে খুমাশাহ্ (রাঃ) সাবালক অবস্থায় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইয়াছেন। তিনি আপন ছেলেকে অসীয়ত করিতে যাইয়া বলিয়াছেন, হে বেটা, অসংলোকের সংসর্গ হইতে দূরে থাকিও, কারণ তাহাদের সংসর্গ চোরিত্রিক) রোগ সৃষ্টি করে)। আর যে ব্যক্তি অসংলোকদের কেটু কথার জবাব না দিয়া) সহ্য করিয়া যাইবে সে (পরে) আনন্দ লাভ করিবে, আর যে তাহাদের কথার জবাব দিবে সে পরে আফসোস করিবে । আর যে অসংলোকদের অল্প দুর্ব্যবহার তৃপ্ত হয় না, সে অধিক দুর্ব্যবহারে তৃপ্ত হইবে। তোমাদের যে কেহ সৎকাজের আদেশ ও অসৎকাজে বাধা প্রদান করিতে ইচ্ছা করে সে যেন নিজেকে অত্যাচার সহ্যের অভ্যস্ত বানায় ও আল্লাহ্ তায়ালার পক্ষ হইতে সওয়াবের পূর্ণ আশা করে। কারণ যে ব্যক্তি আল্লাহ্র পক্ষ হইতে পূর্ণ সওয়াবের আশা করিবে অত্যাচারে তাহার কোন ক্ষতি হইবে না। হযরত আবু বাকরাহ রোঃ)এর আশঙ্কা. আব্দুল আযীয ইবনে আবি বাকরাহ্ (রহঃ) বলেন, হযরত আবু বাকরাহ (রোঃ) বনু গুদানাহ্ গোত্রীয় এক মহিলাকে বিবাহ করিলেন। তারপর উক্ত মহিলাটির ইন্তেকাল হইলে তাহাকে করবস্থানে লইয়া গেলেন। মহিলার ভাইগণ তাহাকে জানাযার নামায পড়াইতে বাধা দিল। তিনি তাহাদিগকে বলিলেন, ফ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।