Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

১৬০ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রাঃ) তোমাদের শাসক নিযুক্ত করিয়া দিবেন। অতঃপর তোমাদের নেক লোকগণ দোয়া করিবেন কিন্তু তাহা কবুল হইবে না। (আবু নুআঈম) অপর রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, তিনি বলিয়াছেন, আল্লাহ্‌ তায়ালার লা'নত হোক তাহাদের উপর যাহারা আমাদের দলভূক্ত নহে। খোদার কসম, তোমরা অবশ্যই সৎকাজের আদেশ করিবে, অসৎকাজে বাধা প্রদান করিবে অন্যথায় তোমরা পরস্পর যুদ্ধ বিগ্রহে লিপ্ত হইবে। অতঃপর তোমাদের অসংলোকগণ সংলোকদের উপর বিজয়ী হইবে এবং তাহাদিগকে এরূপ কতল করিবে যে, সংকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ করিবার আর কেহ অবশিষ্ট থাকিবে না। তখন তোমরা আল্লাহ্‌র নিকট দোয়া করিবে, কিন্তু তোমাদের প্রতি অসন্তুষ্ট হওয়ার দরুন তিনি উহা কবুল করিবেন না। অপর রেওয়ায়াতে আছে, তিনি বলিয়াছেন, তোমাদের উপর এমন যুগ আসিবে যখন তোমাদের নিকট উত্তম ব্যক্তি সেই হইবে যে সৎকাজের আদেশ না করে ও অসতকাজে নিষেধ না করে। আবু নুআঈম) হযরত আদি ও হযরত আবু দারদা (রাঃ)এর উক্তি হযরত আদি ইবনে হাতেম (রাঃ) বলিয়াছেন, তোমাদের অদ্যকার সৎকাজ বিগত যুগে অসৎ বলিয়া গণ্য করা হইত। আর তোমাদের অদ্যকার অসৎ আগামীতে সৎ হিসাবে পরিগনিত হইবে । যতদিন তোমরা অসৎকে অসৎ বলিয়া মনে করিতে থাকিবে ও সৎকে অসৎ মনে না করিবে, আর তোমাদের আলেমগণ কোন রূপ শৈথিল্য ব্যতিরেকে তোমাদের মাঝে নসীহত করিতে থাকিবেন, ততদিন তোমরা কল্যাণের উপর থাকিবে । ইবনে আসাকির) হযরত আবু দারদা রোঃ) বলিয়াছেন, আমি এরূপ সৎকাজের আদেশও করি যাহা নিজে করি না (অর্থাৎ নিজে করিবার ক্ষমতা রাখি না)। তথাপি এই সৎকাজে আদেশের বিনিময়ে আল্লাহ্‌র নিকট আমি সওয়াবের আশা রাখি। (ইবনে আসাকির) হযরত ওমর রোঃ) কর্তৃক নিজ পরিবারকে অসৎকাজে নিষেধ করা হযরত আব্দুল্লাহ্‌ ইবনে ওমর রোঃ) বলিয়াছেন, হযরত ওমর রোঃ) যখন দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।