Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ১৫৯ করিল। তিন যে ব্যক্তি নিজ অন্তর দ্বারা হককে চিনিতে পারিল। (তোবরানী) ইবনে আসাকির রেহঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলিয়াছেন, মুনাফিকদের সহিত আপন হস্ত দ্বারা জেহাদ কর। আর যদি তাহা না পার তবে অন্ততঃপক্ষে তাহাদের সম্মুখে ক্রুকুঞ্চিত করিতে পারিলেও কর। (কান্য) ইবনে আবি শাইবাহ্‌ (রহঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত আব্দুল্লাহ্‌ ইবনে মাসউদ (রাঃ) বলিয়াছেন, তুমি যদি অসতকাজ হইতে দেখ, আর উহা পরিবর্তন বা সংশোধনের তোমার কোনরূপ ক্ষমতা না থাকে তবে তোমার জন্য ইহাই যথেষ্ট যে, আল্লাহ্‌ তায়ালা যেন জানিতে পারেন যে, তুমি উহাকে অন্তর দ্বারা ঘৃণা করিতেছ। (কান্য) অপর এক রেওয়ায়াতে আছে, তিনি বলিয়াছেন, কোন ব্যক্তি গুনাহের স্থলে উপস্থিত থাকিয়া যদি উহাকে ঘৃণা বা অপছন্দ করিয়া থাকে তবে সে সেখানে অনুপস্থিত ব্যক্তির ন্যায় (বেগুনাহ) হইবে। আর যদি অনুপস্থিত থাকিয়াও উহার প্রতি সন্তুষ্ট থাকে তবে সে উপস্থিত ব্যক্তির ন্যায় গুনাহগার) হইবে। (কোন্য) অপর এক রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, তিনি বলিয়াছেন, নেকলোকগণ একের পর এক চলিয়া যাইবেন। সংশয়ীগণ অবশিষ্ট থাকিয়া যাইবে, যাহাদের নিকট সৎ অসতের কোন ভেদাভেদ থাকিবে না। আবু নুআইঈম) হযরত হোযাইফা রোঃ)এর উক্তি আবুর রাকাদ রেহঃ) বলেন, আমি আমার মালিকের সহিত বাহির হইলাম। আমি অল্প বয়স্ক বালক ছিলাম। অতঃপর আমি হযরত হোযাইফা (রাঃ)এর মজলিসে পৌছিয়া শুনিলাম, তিনি বলিতেছেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে কথা বলিলে কেহ মুনাফিক সাব্যস্ত হইত, তাহা আমি তোমাদের কাহারো মুখ হইতে একই মজলিসে চার চার বার উচ্চারণ হইতে শুনিতেছি। তোমরা সৎকাজের আদেশ করিবে, অসতকাজে নিষেধ করিবে, নেক আমলের প্রতি উৎসাহিত করিবে, অন্যথায় আল্লাহ্‌ তায়ালা তোমাদের সকলকে সমূলে উৎপাটিত করিয়া দিবেন অথবা তোমাদের দুষ্ট লোকদিগকে ড/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।