১৫৮ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) উপর তাহাদের ন্যায় আযাব নাযিল হইবার পূর্বে তোমরা সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ করিতে থাক। আর জানিয়া রাখ, সৎকাজের আদেশ ও অসৎকাজে বাধা প্রদান করা না কাহারো রিষিক বন্ধ করিয়া দেয় আর না মৃত্যু সন্নিকট করিয়া দেয়। কোন্য) এক রেওয়ায়াতে আছে, হযরত আলী (রাঃ) বলিয়াছেন, জেহাদ তিন প্রকার_হাতের জেহাদ, মুখের জেহাদ ও দিলের জেহাদ। সর্বপ্রথম যে জেহাদ বন্ধ হইয়া যাইবে তাহা হইল হাতের জেহাদ। তারপর মুখের জেহাদ। তারপর দিলের জেহাদ। সুতরাং যখন দিল সংকে সৎ ও অসৎকে অসৎ মনে করিবে না তখন উহাকে উপুড় করিয়া দেওয়া হইবে ও উহার উপরকে নিচ করিয়া দেওয়া হইবে। (বাইহাকী) অপর রেওয়ায়াতে আছে, হযরত আলী (রাঃ) বলিয়াছেন, সর্বপ্রথম যে জেহাদ করিতে তোমরা অক্ষম হইবে তাহা হইল হাতের দ্বারা জেহাদ। অতঃপর তোমাদের দিলের দ্বারা জেহাদ। আর যে দিল সংকে সৎ ও অসৎকে অসৎ বলিয়া চিনিতে পারে না উহার উপরকে নিচ করিয়া উপুড় করিয়া দেওয়া হয়, যেমন থলি উপুড় করিয়া ঝাড়িয়া ফেলা হয়। (কান্ষ) সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ সম্পর্কে হযরত ইবনে মাসউদ রোঃ)এর উক্তি তারেক ইবনে শিহাব (রহঃ) বলেন, ইতরীস ইবনে উরকুব শাইবানী (রহঃ) হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ)এর নিকট আসিয়া বলিলেন, যে ব্যক্তি সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ করে না সে ধবংস হইয়াছে। হযরত আব্দুল্লাহ্ (রাঃ) বলিলেন, বরং যাহার দিল সৎকে সৎ ও অসৎকে অসৎ বুঝে না সে ধবংস হইয়াছে। (তাবরানী) অপর রেওয়ায়াতে আছে, হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলিয়াছেন, তিন প্রকারের মানুষ ব্যতীত আর কাহারো মধ্যে কোন কল্যাণ নাই। এক-যে ব্যক্তি কোন জামাতকে আল্লাহর রাহে লড়াই করিতে দেখিয়া নিজেও আপন জান মাল লইয়া জেহাদে শরীক হইয়া গেল। দুই_যে ব্যক্তি আপন জিহবা দ্বারা জেহাদ করিল এবং সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।