১৫৪ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) দুই নেশার হাদীস হযরত মুআয ইবনে জাবাল (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তোমরা তোমাদের রবেবর পক্ষ হইতে সুস্পষ্ট পথের উপর পরিচালিত হইতে থাকিবে যতদিন না তোমাদিগকে দুই নেশায় পাইয়া বসে। এক__অজ্ঞতার নেশা। দুই__দুনিয়ার মুহাববাতের নেশা । আর তোমরা সৎকাজের আদেশ ও অসৎকাজের বাধা প্রদান করিতে থাকিবে এবং আল্লাহ্র রাহে জেহাদ করিতে থাকিবে। কিন্তু যখন তোমাদিগকে দুনিয়ার মুহাববাত পাইয়া বসিবে তখন আর তোমরা সৎকাজের আদেশ ও অসতকাজে বাধা প্রদান করিবে না এবং আল্লাহ্র রাহে জেহাদও করিবে না। সেই সময় যাহারা কিতাব ও সুন্নাত অনুযায়ী কথা বলিবে বা আমল করিবে তাহারা প্রথম যুগের মুহাজিরীন ও আনসারদের সমতুল্য হইবে। (বাষ্যার) আল্লাহর বাব্দাগণকে আল্লাহর নিকট প্রিয় বানাইবার মেহনত হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, আমি তোমাদিগকে এমন লোকদের কথা বলিব কি, যাহারা নবী অথবা শহীদ নহে অথচ কেয়ামতের দিন আল্লাহ্র পক্ষ হইতে তাহাদের জন্য নির্ধারিত নূরের মিন্বারে তাহাদিগকে উপবিষ্ট দেখিয়া ও তাহাদের পরিচয় লাভ করিয়া নবী ও শহীদগণ পর্যন্ত তাহাদের প্রতি ঈর্ষা করিতে থাকিবেন? সাহাবায়ে কেরাম (রাঃ) জিজ্ঞাসা করিলেন, তাহারা কাহারা হইবে? ইয়া রাসূলাল্লাহ ! তিনি বলিলেন, যাহারা আল্লাহ্র বান্দাগণকে আল্লাহ্র নিকট প্রিয় বানাইবার মেহনত করিতে থাকে এবং আল্লাহকে তাহার বান্দাগণের নিকট প্রিয় বানাইবার চেষ্টা করিতে থাকে। আর কল্যাণ কামনায় যমীনের বুকে চলা-ফেরা করে। হযরত আনাস, রোঃ) বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, আল্লাহকে তাহার বান্দাগণের নিকট প্রিয় বানাইবার বিষয়টি তো বুঝিতে পারিয়াছি, কিন্তু আল্লাহর বান্দাগণকে আল্লাহর নিকট কিরপে প্রিয় বানাইবে? তিনি বলিলেন, (হার পদ্ধতি হইল) তাহাদিগকে আল্লাহ্র পছন্দনীয় কাজের আদেশ করিবে ও আল্লাহর অপছন্দনীয় কাজ হইতে বিরত রাখিবে। সুতরাৎ যখন তাহারা আল্লাহ্র হুকুমকে মানিয়া চলিবে, আল্লাহ্ তায়ালা তাহাদিগকে ভালবাসিবেন। (বোইহাকী) দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।