১৫২ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) হযরত আলী রোঃ) বলিয়াছেন, তোমাদের মেয়েদের সম্পর্কে আমার নিকট কি এই সংবাদ পৌছে নাই যে, তাহারা বাজারে আজমী (অনারব) লোকদের সহিত ভীড় করিয়া থাকে? তোমাদের কি আত্মমর্যাদা বোধ নাই? যাহার আত্মমর্যাদা বোধ নাই তাহার মধ্যে কোন কল্যাণ নাই। অপর রেওয়ায়াতে আছে, তিনি বলিয়াছেন, আত্মমর্যাদা বোধ দুই প্রকার মাত্র। একটি উত্তম স্বভাব হিসাবে গণ্য যাহার কারণে মানুষ তাহার পরিবারের ইসলাহ্ করিতে অনুপ্রাণিত হয়। আর অপরটি (শরীয়ত বিরোধী বলিয়া) তাহাকে দোযখে লইয়া যায়। কোন্য) সৎকাজের আদেশ ও অসৎকাজে বাধা প্রদান হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসিয়া বলিলেন, হে ইবনে মাসউদ ! আমি বলিলাম, লাব্বায়েক, ইয়া রাসূলাল্লাহ্! তিনি এইরূপে তিন বার ডাকিলেন। তারপর বলিলেন, জান, সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি কে? আমি বলিলাম, আল্লাহ্ ও তদীয় রাসূলই ভাল জানেন। তিনি বলিলেন, যদি লোকেরা দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করিয়া থাকে তবে তাহাদের মধ্যে যে ব্যক্তি আমল হিসাবে উত্তম হইবে সেই তাহাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি। তারপর বলিলেন, হে ইবনে মাসউদ ! আমি বলিলাম, লাব্বায়েক, ইয়া রাসূলাল্লাহ্! তিনি বলিলেন, জান, “সর্বাপেক্ষা জ্ঞানী কে? আমি বলিলাম, “আল্লাহ্ ও তদীয় রাসূলই ভাল জানেন। তিনি বলিলেন, “যখন লোকদের মধ্যে হক লইয়া মতানৈক্য দেখা দেয় তখন যে ব্যক্তি হককে সঠিকভাবে অনুধাবন করিতে পারে সেই সর্বাপেক্ষা জ্ঞানী। যদিও সে আমলে দুর্বল হইয়া থাকে, আর যদিও সে (আমল করিতে এত অক্ষম হয় যে,) মাটির সহিত কোমরের নিন্মাংশ হেঁচড়াইয়া চলিয়া থাকে। আমার পূর্বেকার লোকেরা বাহাত্তর দলে বিভক্ত হইয়াছে, তন্মধ্যে শুধু তিন দলই নাজাত পাইয়াছে। একদল যাহারা (কাফের) ও জালিম) বাদশাহদের মুখামুখি হইয়া তাহাদের সহিত নিজেদের দ্বীনের খাতিরে অথবা ঈসা ইবনে মারইয়াম দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।