Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ১৪৯ ক্রোধ দমন সাহাবা রোঃ)দের ক্রোধ দমন আবু বারযাহ (রহঃ) বলেন, এক ব্যক্তি হযরত আবু বকর (রাঃ)কে গালাগালি করিল। আবু বারযাহ বলিলেন, আমি তাহার গর্দান উড়াইয়া দিব কি? তিনি তাহাকে ধমক দিয়া বলিলেন, ইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কাহারো জন্য জায়েয নাই। (আবু দাউদ ও তিরমিযী) ইমাম আহমাদ (রহঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত ওমর রোঃ) বলিয়াছেন, বান্দা যাহা কিছু গলাধঃকরণ করে তন্মধ্যে দুধ ও মধু গলাধঃকরণ অপেক্ষাও উত্তম হইল ক্রোধ গলাধঃকরণ করা। আত্মমর্যাদাবোধ হযরত উবাই রোঃ)এর আত্মমর্যাদাবোধ হযরত উবাই ইবনে কাব রোঃ) হইতে বর্ণিত আছে যে, এক ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিল, ওমুক ব্যক্তি আমার পিতার স্ত্রীর ঘরে প্রবেশ করে। ইহা শুনিয়া হযরত উবাই (বাঃ) বলিলেন, আমি হইলে তাহাকে তরবারী দ্বারা শেষ করিয়া দিতাম। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসিয়া বলিলেন, হে উবাই, তোমার মধ্যে কি আশ্চর্য মর্যাদা বোধ! আমি তোমার অপেক্ষা অধিক মর্যাদা বোধ রাখি আর আল্লাহ তায়ালা আমার অপেক্ষা অধিক মর্যাদাবোধ রাখেন। হযরত সাদ রোঃ)এর আত্মমর্যাদাবোধ হযরত মুগীরাহ (রাঃ) বলেন, হযরত সান্দ ইবনে ওবাদাহ্‌ রোঃ) বলিলেন, আমি যদি কোন পুরুষকে আমার স্ত্রীর সহিত দেখি তবে অবশ্যই তরবারীর ধারালো অংশের আঘাতে তাহাকে শেষ করিয়া দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাহার এই উক্তি পৌছিলে তিনি বলিলেন, তোমরা কি সা'দের আত্মমর্যাদা বোধ দেখিয়া আশ্চর্যবোধ করিতেছ? খোদার কসম, আমি তাহার অপেক্ষা অধিক আত্মমর্ধাদা বোধ রাখি। আর আল্লাহ্‌ তায়ালা আমার অপেক্ষা অধিক আত্মমর্যাদা বোধ রাখেন। আর আত্মমর্যাদা ফ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।