১৪৮ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) হযরত মুআয রোঃ)এর গান্তীর্য শাহর ইবনে হাওশাব (রহঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা (রাঃ)দের মজলিসে হযরত মুআয ইবনে জাবাল (রাঃ) থাকিলে সকলে তাহার প্রতি ভয়ে ভয়ে চাহিতেন। (আবু নুআঈম) আবু মুসলিম খাওলানী (রহঃ) বলেন, আমি হিমসের মসজিদে প্রবেশ ওয়াসাল্লামের বয়স্ক সাহাবা (রাঃ) রহিয়াছেন। তন্মধ্যে সুর্মা বর্ণের চক্ষু ও উজ্জ্বল দত্তবিশিষ্ট এক যুবক রহিয়াছেন। তিনি কথা বলেন না, চুপ করিয়া আছেন। যখন অন্যান্যদের মধ্যে কোন বিষয়ে মতবিরোধ হয় তীহারা তাহার সরণাপন্ন হন ও তাঁহাকে জিজ্ঞাসা করেন। আমি আমার পার্শে উপবিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসা করিলাম, ইনি কে? সে বলিল, হযরত মুআয ইবনে জাবাল (রাঃ)। শুনিয়া আমার অন্তরে তাঁহার প্রতি মুহাব্বত পয়দা হইল। তাহাদের মজলিস শেষ হওয়া পর্যন্ত আমি তাহাদের সহিত রহিলাম। (আবু নুআঈম) অপর এক রেওয়ায়াতে আছে, একদিন আবু মুসলিম (রহঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা (রাঃ)দের সহিত মসজিদে প্রবেশ করিলেন। সেদিন সাহাবা (রাঃ)দের অনেকেই উপস্থিত ছিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রোঃ)এর খেলাফত আমলের প্রারস্তিক কাল ছিল। তিনি বলেন, তাহাদের এক মজলিসে বসিলাম, যাহাতে ত্রিশজনের অধিক সাহাবা ছিলেন। তাহারা প্রত্যেকেই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে আলোচনা করিতেছিলেন। উক্ত মজলিসে অত্যাধিক শ্যামলা বর্ণের মিষ্টভাষী উজ্জ্বল চেহারা বিশিষ্ট, সর্বাপেক্ষা কমবয়ন্ক এক যুবক বসিয়াছিলেন। তীহাদের কোন হাদীস সম্পর্কে সংশয় হইলে তাহারা তাহার সরণাপন্ন হন ও তিনি তাহাদের হাদীস বলিয়া দেন। তীহারা জিজ্ঞাসা না করিলে তিনি কোন কথা বলেন না। আমি তাঁহাকে জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহ্র বান্দা, আপনি কে? তিনি বলিলেন, আমি মুআয ইবনে জাবাল। (আবু নুআঈম) দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।