Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ১৪৭ পরিবর্তে একটি করিয়া নেকী দিয়া দাও। ইহা শুনিয়া সে বলিয়া উঠিবে, আমার আরও অনেক গুনাহ্‌ রহিয়াছে, যাহা আমি এইখানে দেখিতেছি না। হযরত আবু যার (রাঃ) বলেন, আমি দেখিলাম, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত বলিয়া এমনভাবে হাসিয়া উঠিলেন যে, তাহার দান্দান মুবারক প্রকাশ হইয়া পড়িল। (হাসির কারণ ছিল, যে গুনাহ্‌র ব্যাপারে ভীত ছিল সে উহা প্রকাশে আগ্রহী হইয়া উঠিল।) (তিরমিযী) হযরত আব্দুল্লাহ্‌ ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমি সেই ব্যক্তিকে জানি যে দোযখ হইতে সর্বশেষ বাহির হইবে। সে বসিয়া মাটি হেচড়াইয়া দোযখ হইতে বাহির হইয়া আসিবে । তাহাকে বলা হইবে, যাও, বেহেশতে প্রবেশ কর। সে বেহেশতে প্রবেশ করিতে যাইয়া দেখিবে, লোকেরা স্বস্বস্থান দখল করিয়া লইয়াছে। ফিরিয়া আসিয়া বলিবে, আয় পরওয়ারদিগার, লোকেরা তো স্বস্বস্থান দখল করিয়া লইয়াছে। (অর্থাৎ সেখানে তো কোন জায়গা খালি নাই) তাহাকে বলা হইবে, দুনিয়ার প্রশস্ততা তোমার স্মরণ আছে কি? সে বলিবে, হা। তখন তাহাকে বলা হইবে, তোমার মনের সকল আরজু- আকাঙ্খা ব্যক্ত কর। সে উহা ব্যক্ত করিবে। তাহাকে বলা হইবে, তুমি যাহা ব্যক্ত করিয়াছ তৎসহ দুনিয়ার দশগুণ বড় বেহেশত তোমাকে দেওয়া হইল। সে বলিবে, আপনি সকল বাদশাহের বাদশাহ হইয়া আমার সহিত ঠাট্টা করিতেছেন? অর্থাৎ সেখানে তো সামান্যতম জায়গাও নাই অথচ আপনি দুনিয়ার দশগুণ দান করিতেছেন?) হযরত আব্দুল্লাহ্‌ ইবনে মাসউদ (রাঃ) বলেন, (সেই ব্যক্তির এই কথা নকল করিতে যাইয়া) আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে হাসিতে দেখিলাম যে, তাহার দান্দান মুবারক প্রকাশ হইয়া পড়িল। (তিরমিযী) গাস্তীর্য নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাস্তীর্য হযরত খারেজা ইবনে যায়েদ রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন মজলিসে সর্বাপেক্ষা গান্তীর্যপূর্ণ ছিলেন। শরীরের কোন অংশকে অসংযতভাবে বাহির করিয়া রাখিতেন না। (শিফা) দ/্/$/.91110001179.0010

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।