Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

১৪৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) এক সাহাবীর রমযানে স্ত্রী সহবাসের ঘটনা হযরত আবু হোরাইরা (রোঃ) বলেন, এক ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিল, আমি ধ্বংস হইয়া গিয়াছি, একটি গোলাম আযাদ কর। সে বলিল, আমার সে ক্ষমতা নাই। তিনি বলিলেন, তবে দুইমাস একাধারে রোযা রাখ। সে বলিল, আমার সে শক্তি নাই। তিনি বলিলেন, তবে ষাট মিসকীনকে খানা খাওয়াও। সে বলিল, আমার নিকট এত পরিমাণ খাদ্যও নাই। এমন সময় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কেহ এক আরাক টরুকরি) খেজুর আনিল। বর্ণনাকারী ইবরাহীম (রহঃ) বলেন, আরাক শব্দের অর্থ খেজুর পাতার বুনা টকুরী। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কোথায় সেই প্রশ্নকারী? (তারপর তাহাকে টুকরি দিয়া বলিলেন,) এইগুলি সদকা করিয়া দাও। সে বলিল, আমা অপেক্ষা অভাবি লোকের উপর সদকা করিব কি? খোদার কসম, মদীনার এই দুই প্রস্তরময় যমীনের মাঝে আমার পরিবার অপেক্ষা অভাবী আর কেহ নাই। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোহার কথা শুনিয়া) এমন ভাবে হাসিয়া উঠিলেন যে, তাহার দান্দান মুবারক প্রকাশ হইয়া গেল। বলিলেন, তবে তোমরাই খাও। (বুখারী) সর্বশেষ বেহেশতীর ঘটনা হযরত আবু যার রোঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমি সেই ব্যক্তি সম্পর্কে খুব ভালরূপে জানি, যে সর্বপ্রথম বেহেশতে প্রবেশ করিবে। আর সেই ব্যক্তি সম্পর্কেও জানি যাহাকে সর্বশেষ দোযখ হইতে বাহির করা হইবে। কেয়ামতের দিন আল্লাহ্‌র দরবারে এক ব্যক্তিকে উপস্থিত করা হইবে। তাহার সম্মুখে তাহার ছোট ছোট গুনাহগুলি উ্থাপন করিবার ও বড় বড় গুনাহগুলি গোপন রাখিবার নির্দেশ দেওয়া হইবে। তাহাকে তাহার ছোট ছোট গুনাহগুলি সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে, তৃমি কি অমুক দিন অমুক গুনাহ কর নাই? সে বাধ্য হইয়া স্বীকার করিবে। কারণ অস্বীকারের কোন উপায় থাকিবে না। আর কবীরা গুনাহের ব্যাপারে ভীত হইবে, (না জানি উহার দরুন কি অবস্থা হয়)। তারপর আদেশ হইবে, তাহার প্রত্যেক গুনাহের দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।