Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ১৪৫ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁহার বিবিগণের সহিত নিরিবিলিতে কিরূপ আচরণ করিতেন? তিনি বলিলেন, তোমাদের পুরুষদের মতই একজন পুরুষালী আচরণ করিতেন, তবে তিনি সর্বাপেক্ষা মেহেরবান ও কোমল প্রোণ) ছিলেন। সর্বদা হাসি খুশি থাকিতেন। (হাকেম) হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন ওহী আসিত অথবা তিনি যখন ওয়াজ করিতেন তখন তুমি তাহাকে দেখিলে বলিতে আসন্ন আযাব সম্পর্কে কোন কাওমের একজন ভীতি প্রদর্শনকারী। আর যখন উক্তৃভাব কাটিয়া যাইত তখন দেখিলে বলিতে তিনি সর্বাপেক্ষা সুপ্রসন্ন ও সর্বাধিক হাস্যময় ও সর্বাপেক্ষা হাস্যোজ্জ্বল ব্যক্তি। আবু উমামাহ্‌ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাপেক্ষা হাস্য মুখ ও সর্বাধিক সৎস্ভাবের অধিকারী ছিলেন। €তোবরানী) হযরত সাপ্দ রোঃ)এর তীর নিক্ষেপের ঘটনা আমের ইবনে সাস্দ রেহঃ) বলেন, হযরত সান্দ (রাঃ) বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খন্দকের যুদ্ধের দিন এমনভাবে হাসিতে দেখিয়াছি যে, তাঁহার দান্দান মুবারক প্রকাশ হইয়া গিয়াছিল। আমের শত্রুপক্ষের এক ব্যক্তির নিকট একটি ঢাল ছিল। হযরত সাস্দ (রাঃ) দক্ষ তীরন্দাজ ছিলেন। সে নিজের ললাট ঢাকিবার উদ্দেশ্যে ঢাল এদিক ওদিক করিতেছিল। সা'দ রোঃ) ধনুকে তীর যোজন করিয়া নিশানা করিলেন এবং উক্ত ব্যক্তি ঢাল হইতে মাথা উঠাইবা মাত্র তিনি তীর নিক্ষেপ করিলেন। তীর সোজা তাহার কপালে বিদ্ধ হইতে ভুল হইল না। আর সে পা উপর দিক করিয়া উল্টাইয়া পড়িল। ইহা দেখিয়া রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে হাসিয়া উঠিলেন যে, তাহার দান্দান মুবারক প্রকাশ হইয়া পড়িল। আমের বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, তিনি কি কারণে হাসিলেন? তিনি বলিলেন, সা'দের লোকটির উপর এরূপ তীর নিক্ষেপ করার উপর। (তিরমিযী) দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।