Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

১৪৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) মুচকি হাসি ও হাসি ওয়াসাল্লামের মুচকি হাসি ও হাসি হযরত আয়েশা রোঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ মুখ খুলিয়া হাসিতে কখনও দেখি নাই যে, আলজিভ দেখা যায়। তবে তিনি মুচকি হাসিতেন। (বুখারী ও মুসলিম) আব্দুল্লাহ্‌ ইবনে হারিস (োঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা অধিক মুচকি হাসিতে আর কাহাকেও দেখি নাই। (তিরমিযী) তিরমিধী হইতে অপর এক রেওয়ায়াতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মাত্র মুচকি হাসিতেন। সেমাক ইবনে হারব (রহঃ) বলেন, আমি হযরত জাবের ইবনে সামুরাহ্‌ (রোঃ)কে জিজ্ঞাসা করিলাম, আপনি কি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসিতেন? তিনি বলিলেন, হা, অনেক। তিনি সূর্য উদয় পর্যস্ত ফজরের নামাযের জায়গা হইতে উঠিতেন না। সূর্য উদয়ের পর উঠিয়া যাইতেন। সাহাবা (রাঃ) আলোচনা করিতেন, কখনও জাহিলিয়াতের রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুচকি হাসিতেন। (মুসলিম) অপর রেওয়ায়াতে আছে, সেমাক (রহঃ) বলেন, আমি হযরত জাবের ইবনে সামুরাহ রোঃ)কে জিজ্ঞাসা করিলাম, আপনি কি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসিতেন? তিনি বলিলেন, হা, তবে তিনি দীর্ঘ সময় চুপ থাকিতেন ও কম হাসিতেন। তাহার সাহাবা (রাঃ) কখনও তীহার সম্মুখে কবিতা আবৃত্তি করিতেন, কখনও তিনি তাহাদের কোন বিষয়ে কথা বলিতেন, আর তাহারা হাসিতেন, আর তিনি কখনও মুচকি হাসিতেন। (বিদায়াহ) হুসাইন ইবনে ইয়ামীদ কালবী (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখ খুলিয়া হাসিতে দেখি নাই, তবে তিনি মুচকি হাসিতেন। কখনও ক্ষুধার তাড়নায় পেটে পাথর বাঁধিয়া রাখিতেন। (আবু নুআইঈম) আমরাহ্‌ (রহঃ) বলেন, আমি হযরত আয়েশা রোঃ)কে জিজ্ঞাসা করিলাম, ড/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।