Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ১৪৩ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলিতেন, তিন বার বলিতেন এবং তিনবার (সালাম করিয়া) অনুমতি চাহিতেন। (আহমাদ) অপর এক রেওয়ায়াতে সুমামাহ্‌ (রহঃ) হযরত আনাস (রাঃ) হইতে বর্ণনা করিয়াছেন, যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলিতেন, প্রত্যেকটি কথা পুনঃ পুনঃ তিনবার করিয়া বলিতেন, যাহাতে শ্রোতা ভাল করিয়া বুঝিয়া লইতে পারে। (তিরমিযী) হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরশাদ করিতে শুনিয়াছি যে, আমাকে সংক্ষিপ্ত কিন্তু ব্যাপক অর্থসম্পন্ন কালাম দান করা হইয়াছে, এবং শেক্রর অন্তরে) আতঙ্ক [সৃষ্টি করার) দ্বারা আমাকে সাহায্য করা হইয়াছে। আর ঘুমত্ত অবস্থায় আমার নিকট যমীনের সকল (ত্ব) ভাণ্ডারের চাবি আনা হইয়াছে এবং আমি উহা স্বহস্তে ধারণ করিয়াছি। (আহমাদ ও বুখারী) হযরত আব্দুল্লাহ্‌ ইবনে সালাম (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসিয়া কথা বলিতেন প্রায়ই আকাশের দিকে তাকাইতেন। (আবু দাউদ) হযরত আমর ইবনে আস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মনতুষ্টির উদ্দেশ্যে তাহাদের মধ্যে সর্বনিকৃষ্ট ব্যক্তির দিকে মুখ করিয়া কথা বলিতেন। তিনি কথা-বার্তায় আমার দিকে মুখ করিয়া কথা বলিতেন। ইহাতে আমার ধারণা হইল যে, আমিই বোধ হয় সর্বোৎকৃষ্ট ব্যক্তি। সুতরাং আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসুলাল্লাহ্‌ আমি উত্তম, না আবু বকর উত্তম? তিনি জবাব দিলেন, আবু বকর। আমি আবার জিজ্ঞাসা করিলাম, আমি উত্তম, না ওমর উত্তম? তিনি বলিলেন, ওমর। আমি পুনরায় জিজ্ঞাসা করিলাম, আমি উত্তম, না ওসমান উত্তম? তিনি বলিলেন, ওসমান। আমি যতবারই রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিয়াছি, তিনি সত্য বলিয়াছেন। কিন্তু পরে আমার মনে হইয়াছে যে, যদি তাঁহাকে এ বিষয়ে জিজ্ঞাসা না করিতাম (তবেই ভাল ছিল)। দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।