১৪২ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) কথা-বার্তা ওয়াসাল্লামের কথা-বার্তী হযরত আয়েশা (োঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে কথা বলিতেন যে, যদি কেহ তাহার কথাগুলি গণনা করিতে চাহিত তবে গণনা করিতে পারিত। (বুখারী) বোখারী হইতে অপর এক রেওয়ায়াতে আছে, হযরত আয়েশা রোঃ) বলিয়াছেন, আমি কি তোমাকে আশ্চর্যের কথা বলিব? অমুকের বাপ আমার হুজরার নিকট আসিয়া বসিল এবং এমনভাবে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস বর্ণনা করিতে আরম্ত করিল যেন আমি শুনিতে পাই। আমি তাসবীহ পাঠে রত ছিলাম। কিন্তু আমার তাসবীহ পাঠ শেষ হইবার পূর্বেই সে হাদীস বর্ণনা শেষ করিয়া চলিয়া গেল। আমি যদি তাহাকে পাইতাম তবে প্রতিবাদ করিতাম। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ন্যায় এরূপ দ্রুত কথা বলিতেন না। ইমাম আহমাদ, মুসলিম ও আবু দাউদ রেহঃ)এর রেওয়ায়াতে অমুকের বাপ-এর পরিবর্তে আবু হোরায়রা রোঃ)এর উল্লেখ রহিয়াছে। ইমাম আহমাদ রেহঃ) হইতে বর্ণিত রেওয়ায়াতে আছে, তিনি বলিয়াছেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পৃথক পৃথক হইত এবং প্রত্যেকেই বুঝিতে পারিত। এরূপ দ্রুত হইত না। হযরত জাবের (রাঃ) অথবা হযরত ইবনে ওমর (োঃ) বলিয়াছেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ধীরে ধীরে থামিয়া থামিয়া হইত। (আবু ইয়ালা) ইমাম আহমাদ রেহঃ) হযরত আনাস রোঃ) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন কথা বলিতেন, তিন বার বলিতেন, আর যখন কোন কাওমের নিকট আসিয়া (অনুমতি চাহিয়া) সালাম করিতেন তখন তিনবার সালাম করিতেন। হযরত সুমামাহ্ ইবনে আনাস রহঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত আনাস রোঃ) যখন কথা বলিতেন, তিন বার বলিতেন। এবং তিনি বলিয়াছেন, দ/্/$/.9111001179.0010
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।