Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

১৩৮ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) করিতেছেন? তিনি উত্তর দিলেন, ইহাই তো আমাকে যত বিপদে ফেলিয়াছে। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, শরীরের এমন কোন অংশ নাই যে, জিহ্বার তেজন্বীতার অভিযোগ না করে। (আবু ইয়ালা) হযরত ইবনে মাসউদ রোঃ)এর আপন জিহ্বাকে শাসন আবু ওয়ায়েল রেহঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত আব্দুল্লাহ্‌ ইবনে মাসউদ (রাঃ) একবার সাফা পাহাড়ে আরোহন করিলেন এবং আপন জিহ্বা ধরিয়া বলিলেন, হে জিহ্বা, ভাল কথা বল, লাভমান হইবে। মন্দ কথা হইতে চুপ থাক, লজ্জিত হইবে না, নিরাপদ থাকিবে । তারপর বলিলেন, আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে, আদম সন্তানের বেশীর ভাগ গুনাহ্‌ জিহ্বার দ্বারা সংঘটিত হইয়া থাকে। (তাবারানী) হযরত ইবনে আব্বাস (রাঃ)এর আপন জিহবাকে শাসন সাঈদ জারীরী (রহঃ) হইতে বর্ণিত আছে যে, কোন এক ব্যক্তি বলিয়াছেন, আমি হযরত ইবনে আববাস (রাঃ)কে দেখিয়াছি, আপন জিহ্বার পার্খু ধরিয়া বলিতেছেন, তোমার নাশ হউক, ভাল কথা বল, লাভবান হইবে। মন্দ কথা হইতে চুপ থাক নিরাপদ থাকিবে। এক ব্যক্তি বলিল, হে ইবনে আব্বাস, কি ব্যাপার ! আপন জিহ্বা ধরিয়া এমন কথা বলিতেছেন? তিনি বলিলেন, আমি জানিতে পারিয়াছি যে, কেয়ামতের দিন বান্দা আপন জিহবা অপেক্ষা অন্য কাহারো উপর এত অধিক ক্ষোভ প্রকাশ করিবে না। আবু নুআঈম) হযরত শাদ্দাদ রোঃ)এর ঘটনা সাবেত বুনানী রেহঃ) বলেন, হযরত শাদ্দাদ ইবনে আওস (রাঃ) একদিন তীহার সঙ্গীদের একজনকে বলিলেন, খানা আন, উহাতে মশগুল হই। ইহা শুনিয়া তাঁহার সঙ্গীদের একজন বলিল, আপনার সাহচর্ষে থাকাকালীন এযাবৎ আপনার নিকট এরূপ (অসংযত) কথা আর শুনি নাই। তিনি বলিলেন, মুখ হইতে লাগাম ও বশ্গাহীন কোন কথা বাহির হয় নাই। খোদার কসম, দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।