হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ১৩৭ বলিলেন, থাম, তুমি কি জান, সে শহীদ কিনা! হয়ত সে বে_ফায়দা কোন কথা বলিয়াছে, আর এমন জিনিষের ব্যাপারে কৃপণতা করিয়াছে, যাহাতে তাহার কোন কম হইত না। (আবু ইয়ালী) অপর রেওয়ায়াতে হযরত আনাস (রোঃ) হইতে বর্ণিত আছে যে, ওহোদের যুদ্ধে আমাদের মধ্য হইতে এক ব্যক্তি শহীদ হইলে ক্ষুধার দরুন পেটে পাথর বাঁধা অবস্থায় তাহাকে পাওয়া গেল। তাহার মাতা তাহার মুখমণ্ডল হইতে ধুলা-বালি মুছিয়া দিয়া বলিল, হে আমার বেটা বেহেশত তোমার জন্য সুখময় হউক। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি কি জান! হয়ত সে বেফায়দা কোন কথা বলিয়াছে, আর এমন জিনিষ হইতে বিরত রহিয়াছে যাহাতে তাহার কোন ক্ষতি হইত না। (আবু ইয়ালা) হযরত আম্মার (রাঃ)এর চুপ থাকা খালেদ ইবনে নুমাইর (রহঃ) বলেন, হযরত আম্মার ইবনে ইয়াসির (রাঃ) দীর্ঘ সময় চুপ থাকিতেন এবং চিন্তিত ও ভারাক্রান্ত থাকিতেন। তাহার কথা- বার্তার মধ্যে বেশীর ভাগই তিনি আল্লাহ্র নিকট নিজের ব্যাপারে ফেৎনা হইতে পানাহ্ চাহিতেন। (আবু নুআঈম) আবু ইদ্্রীস খাওলানী (রহঃ) বলেন, আমি দামেশকের মসজিদে প্রবেশ করিয়া এক ব্যক্তিকে দেখিলাম, তাহার সম্মুখের দত্তদ্বয় অত্যন্ত উজ্জ্বল এবং দীর্ঘসময় চুপ করিয়া থাকেন। আর তাহার সহিত সেখানে আরও লোকজন রহিয়াছে । তাহাদের কোন বিষয়ে মতানৈক্য দেখা দিলে তাহারা তাঁহার শরনাপন্ন হয় এবং তাঁহার রায়ের উপর সন্তুষ্ট হইয়া যায়। আমি উক্ত ব্যক্তি (রাঃ)। (হাকেম) হযরত আবু বকর রোঃ)এর আপন জিহ্বা ধরিয়া টানা আসলাম (রহঃ) হইতে বর্ণিত আছে যে, একদিন হযরত ওমর (রাঃ) হযরত আবু বকর (রাঃ)এর প্রতি উকি দিয়া দেখিলেন, তিনি আপন জিহ্বা টানিতেছেন। জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহ্র রাসূলের খলীফা, আপনি কি দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।