Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

১৩৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) মৃত্যুর) দিনের পূর্বে আমাদের (মৃত্যুর) দিন আনয়ন করেন। যদি বিপরিত ঘটে-_আল্লাহ্‌ এমন না দেখান__-তবে আপনার পরে আমরা কি আমল করিব? হযরত মুআয (রাঃ) বলেন, তারপর আমি নিজেই জিজ্ঞাসা করিলাম, আমার পিতা মাতা আপনার উপর কোরবান হউন, ইয়া রাসূলাল্লাহ্‌, আল্লাহ্‌র রাহে জেহাদ করিব কি? তিনি বলিলেন, আল্লাহ্‌র রাহে জেহাদ তো অতি উত্তম জিনিষ তবে লোকদের জন্য ইহা অপেক্ষা মজবুত জিনিষ রহিয়াছে। হযরত মুআয (রাঃ) বলিলেন, রোযা ও সদকা? তিনি বলিলেন, রোযা ও সদকা অতি উত্তম জিনিষ তবে লোকদের জন্য ইহা অপেক্ষা মজবুত জিনিষ রহিয়াছে। হযরত মুআয (রাঃ) জানা মত সকল ভাল কাজের কথা একে একে উল্লেখ করিলেন। কিন্তু রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বারই বলিলেন, তবে লোকদের জন্য ইহা অপেক্ষা মজবুত জিনিষ রহিয়াছে। হযরত মুআয রোঃ) জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ্‌, লোকদের জন্য ইহা অপক্ষো মজবুত জিনিষ কি রহিয়াছে? রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের দিকে ইঙ্গিত করিয়া বলিলেন, ভাল কথা ব্যতীত চুপ থাকা। তিনি জিজ্ঞাসা করিলেন, আমাদের জিহবা যে সকল কথা বলে উহার উপর কি আমাদিগকে পাকড়াও করা হইবে? রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয (রোঃ)এর উরুর উপর চাপড় মারিয়া বলিলেন, তোমার মা তোমাকে হারাক,__এবং আরো যাহা আল্লাহ্‌ চাহিয়াছেন বলিয়াছেন__একমাত্র মানুষের মুখের কথাই তো তাহাদিগকে উপুড় করিয়া দোষখে ফেলিবে। যে ব্যক্তি আল্লাহ্‌ ও আখেরাতের দিনের উপর ঈমান রাখে সে যেন ভাল কথা বলে, আর না হয় মন্দ কথা হইতে চুপ থাকে। ভাল কথা বল, লাভবান হইবে। মন্দ কথা হইতে চুপ থাক, নিরাপদ থাকিবে। (তাবরানী) সাহাবা রোঃ)দের চুপ থাকা একজন শহীদ সম্পর্কে রাসূলুল্লাহ সোঃ)এর উক্তি হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি শহীদ হইল। কোন একজন মহিলা তাহার জন্য কাঁদিল এবং বলিল, হায়রে শহীদ! নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।