Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ১৩৩ হযরত আবু যার রোঃ)এর চিন্তা মুহাম্মাদ ইবনে ওয়াসে' (রহঃ) বলেন, এক ব্যক্তি হযরত আবু যার (রাঃ)এর ইন্তেকালের পর তাঁহার এবাদত সম্পর্কে জিজ্ঞাসা করিবার উদ্দেশ্যে হযরত উম্মে যার (রাঃ)এর নিকট আসিয়া বলিল, আমি আপনার নিকট এই উদ্দেশ্যে আসিয়াছি যে, আপনি আমাকে হযরত আবু যার রোঃ)এর এবাদাত সম্পর্কে বলিবেন। বলিলেন, তিনি সারা দিন শুধু চিন্তা করিয়া কাটাইতেন। (আবু নুআইঈম) হযরত আবু দারদা (রাঃ)এর চিন্তা ও উপদেশ গ্রহণ আওন ইবনে আব্দুল্লাহ্‌ ইবনে উতবা (রহঃ) বলেন, আমি হযরত উম্মে দারদা (রাঃ)কে হযরত আবু দারদা (রাঃ)এর সর্বোৎকৃষ্ট আমল সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, তীহার (সর্বোৎকৃষ্ট আমল) চিন্তা করা ও শিক্ষা বা উপদেশ গ্রহণ করা ছিল। | অপর এক রেওয়ায়াতে আছে, হযরত উম্মে দারদারেকে কেহ জিজ্ঞাসা করিল, হযরত আবু দারদা (রাঃ)এর সর্বাধিক আমল কি ছিল? তিনি বলিলেন, শিক্ষা বা উপদেশ গ্রহণ। (আবু নুআঈম) সালেম ইবনে আবি জান্দাহ্‌ (রহঃ) হইতেও অনুরূপ রেওয়ায়াত বর্ণিত হইয়াছে । তবে উহাতে শিক্ষা বা উপদেশ গ্রহণের পরিবর্তে হযরত উম্মে দারদা (রাঃ) “চিন্তা করা” বলিয়াছেন। (আবু নুআইঈম) অপর এক রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, হযরত আবু দারদা (রাঃ) বলিয়াছেন, সামান্য সময় চিন্তা করা সারারাত এবাদত অপেক্ষা উত্তম। অপর রেওয়ায়াতে আছে, হযরত আবু দারদা (রাঃ) বলিয়াছেন, কিছুলোক আছে যাহারা মঙ্গলের চাবি ও অমঙ্গলের জন্য তালাম্বরূপ। ইহার বিনিময়ে তাহাদের জন্য সওয়াব রহিয়াছে। আর কতিপয় লোক অমঙ্গলের চাবি ও মঙ্গলের জন্য তালা স্বরূপ। আর ইহার বিনিময়ে তাহাদের জন্য রহিয়াছে গুনাহের বোঝা। সামান্য সময় চিন্তা করা সারারাত্র এবাদত অপেক্ষা উত্তম। (কান্ষ) হাবীব ইবনে আব্দুল্লাহ্‌ (রহঃ) বলেন, হযরত আবু দারদা (রাঃ) জেহাদে যাইবার এরাদা করিলেন। এমন সময় এক ব্যক্তি আসিয়া তীহাকে বলিল, দ/্/$/.91110001179.0010

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।