Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

১৩০ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) অর্থ ঃ “যদি তোমরা মনের কথা প্রকাশ কর কিংবা গোপন কর,. আল্লাহ্‌ তোমাদের নিকট হইতে উহার হিসাব লইবেন। অতঃপর যাহাকে ইচ্ছা তিনি ক্ষমা করিয়া দিবেন এবং যাহাকে ইচ্ছা তিনি শাস্তি দিবেন। আল্লাহ সর্ব বিষয়ে শক্তিমান ।, কীদিতেন, আর বলিতেন, এই হিসাব বড় কঠিন। (আহমাদ) নাফে' রেহঃ) হইতে আরো বর্ণিত আছে যে, হযরত ইবনে ওমর (রাঃ) যখন এই আয়াত পড়িতেন-_ অর্থ £ যাহারা মুমিন, তাহাদের জন্য কি আল্লাহ্‌র স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হইয়াছে উহার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসে নাই? এত কাঁদিতেন যে, কান্না থামাইতে সক্ষম হইতেন না। (আবু নুআঈম) ইউসুফ ইবনে মাহাক (রহঃ) বলেন, আমি হযরত আব্দুল্লাহ্‌ ইবনে ওমর (রাঃ)এর সহিত হযরত ওবায়েদ ইবনে ওমায়ের (রাঃ)এর নিকট গেলাম। তিনি আপন সঙ্গীদিগকে ওয়াজ করিতে ছিলেন। আমি হযরত আব্দুল্লাহ্‌ ইবনে ওমর রোঃ)এর প্রতি চাহিয়া দেখিলাম, তীহার চস্ষুদ্ধয় হইতে অশ্রু গড়াইয়া পড়িতেছে। (ইবনে সান্দ) অপর এক রেওয়ায়াতে আছে যে, হযরত ওবায়েদ ইবনে ওমায়ের রোঃ) এই আয়াত শেষ পর্যন্ত পড়িলেন-_ ০9৩ অর্থ ঃ “সুতরাং এ সময়ইবা কি অবস্থা হইবে? যখন আমরা প্রত্যেক উম্মত হইতে এক একজন সাক্ষী উপস্থাপিত করিব, এবং আপনাকে তাহাদের উপর সাক্ষীরূপে উপস্থিত করিব। শুনিয়া হযরত আব্দুল্লাহ্‌ ইবনে ওমর (োঃ) এত কাঁদিলেন যে, চোখের পানিতে তাহার দাড়ি ও বুক ভাসিয়া গেল। বর্ণনাকারী আব্দুল্লাহ্‌ বলেন, হযরত ইবনে ওমর (রাঃ)এর পার্শবর্তী লোকটি বর্ণনা করিয়াছে যে, আমার ইচ্ছা হইয়াছিল, ওবায়েদ ইবনে ওমায়েরকে দাঁড়াইয়া বলি যে, আপনার ওয়াজ বন্ধ করুন, আপনি তো এই শায়েখকে কষ্ট দিতেছেন। (ইবনে সাপ্দ) দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।