১২৪ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) হযরত সাদ্দাদ রোঃ)এর ভয় হযরত সাদ্দাদ ইবনে আওস আনসারী রোঃ) সম্পর্কে বর্ণিত আছে যে, তিনি যখন বিছানায় যাইতেন, এপাশ ওপাশ করিতেন, তাহার ঘুম আসিত না, তখন তিনি বলিতেন, আয় আল্লাহ্, আগুনের ভয় আমার ঘুম উড়াইয়া দিয়াছে। তারপর উঠিয়া সকাল পর্যন্ত নামায পড়িতে থাকিতেন। (আবু নুআঈম) হযরত আয়েশা রোঃ)এর ভয়, আমর ইবনে সালামা রোঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত আয়েশা (রাঃ) বলিয়াছেন, খোদার কসম, আমার ইচ্ছা হয়, আমি যদি একটি বৃক্ষ হইতাম। খোদার কসম, আমার ইচ্ছা হয়, আমি যদি একটি মাটির ডেলা হইতাম। খোদার কসম, আমার ইচ্ছা হয় যদি আল্লাহ তায়ালা আমাকে কখনও কিছুই সৃষ্টি না করিতেন। (ইবনে সান্দ) ইবনে আবি মুলাইকাহ রেহঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত আয়েশা (রোঃ)এর ইন্তেকালের পূর্বে হযরত ইবনে আববাস (রাঃ) তাঁহার নিকট গেলেন এবং প্রশংসা করিতে, যাইয়া বলিলেন, সুসংবাদ গ্রহণ করুন, হে আল্লাহ্র রাসূলের বিবি। আপনি ব্যতীত আর কোন কুমারীকে তিনি বিবাহ করেন নাই। আসমান হইতে আপনার পবিত্রতা সম্পর্কে আয়াত) নাযিল হইয়াছে। তাহার চলিয়া যাওয়ার পর হযরত আব্দুল্লাহ্ ইবনে যুবাইর (রাঃ) গেলেন। হযরত আয়েশা (রাঃ) বলিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার প্রশংসা করিয়া গিয়াছে, কিন্ত আজ আমি কাহারো নিকট আমার প্রশৎসা শুনিতে চাহি না, বরং আমার ইচ্ছা হয়, হায়, আমি যদি একেবারে বিস্মৃত হইয়া যাইতাম। (ইবনে সাপ্দ) ক্রন্দন ওয়াসাল্লামের ক্রন্দন হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বলিলেন, আমাকে কোরআন পড়িয়া শুনাও। আমি দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।