Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ১২১ (তাহার আযাবের কথা স্মরণ করিয়া) ভীতও হয়। সুতরাং সে আল্লাহ্‌র নিকট অন্যায় আশা করিবে না এবং নিজেকে আপন হাতে ধ্বংসের মুখে ঠেলিয়া দিবে না। (কান্য) হযরত আবু বকর (রাঃ) ও হযরত ওমর (রাঃ)এর খোদা ভীতির আরো ঘটনাবলি খলীফাদের খোদা ভীতির বর্ণনায় উল্লেখ হইয়াছে। হযরত ওসমান রোঃ)এর ভয় আব্দুল্লাহ্‌ ইবনে রূমী রহঃ) বলেন, আমার নিকট এই সংবাদ পৌছিয়াছে যে, হযরত ওসমান (রাঃ) বলিয়াছেন, আমার অবস্থান যদি বেহেশত ও দোযখের মাঝখানে হয়, আর আমি জানিনা যে, কোন্‌ দিকে আমার জন্য আদেশ হইবে তবে উহা জানিবার পূর্বেই আমি নিজের জন্য ছাই হইয়া যাওয়া শ্রেয় মনে করিব। আবু নুআঈম) হযরত আবু ওবায়দাহ রোঃ)এর ভয় কাতাদাহ (রহঃ) বলেন, হযরত আবু ওবায়দাহ ইবনে জার্রাহ (রাঃ) বলিয়াছেন, আমার ইচ্ছা হয়, যদি আমি একটি ভেড়া হইতাম, আর আমার শুরুয়া পান করিয়া ফেলিত। হযরত এমরান ইবনে হুসাইন রোঃ)এর ভয় কাতাদাহ্‌ রেহঃ) বলেন, হযরত এমরান ইবনে হুসাইন (রাঃ) বলিয়াছেন, হায়, আমি যদি কোন টিলার উপর ছাই হইয়া পড়িয়া থাকিতাম আর জোর বাতাসের দিন বাতাস আমাকে উড়াইয়া ছড়াইয়া দিত। (মুনতাখাব) কাতাদাহ্‌ (রহঃ) হইতে অপর এক রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, তিনি . বলিয়াছেন, আমার নিকট এই সংবাদ পৌছিয়াছে যে, হযরত এমরান ইবনে হুসাইন রোঃ) বলিয়াছেন, হায়, আমি যদি ছাই হইতাম, আর বাতাস আমাকে উড়াইয়া দিত। ইবনে সাদ্দ) দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।