Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

১১৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) রোঃ) বলিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ পাকের ফায়সালা মোতাবেক আগত অবস্থার উপর রাজী থাকে সে সওয়াব লাভ করে। আর যে ব্যক্তি আল্লাহ্‌ পাকের ফয়সালা মোতাবেক আগত অবস্থার উপর রাজী থাকে না তাহার নেক আমল বরবাদ হইয়া যায়। হযরত আব্দুল্লাহ্‌ ইবনে মাসউদ (রোঃ) বলিয়াছেন, কেয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি এই আফসোস করিবে যে, হায়! যদি সে দুনিয়াতে জীবন ধারণ পরিমাণ খাদ্য গ্রহণ করিত! দুনিয়ার সকাল-সন্ধ্যা যে কোন অবস্থায় কাটে উহাতে শুধু মনের সামান্য কষ্ট ব্যতীত কাহারো আর কোন ক্ষতি হয় না। আল্লাহ্‌ পাকের ফয়সালাকৃত বিষয়ে “হায় এমন যদি না হইত” বলা অপেক্ষা উত্তম হইল, কেহ জ্বলত্ত কয়লা মুখে ধারণ করে যতক্ষণ না উহা নিভিয়া যায়। (আবু নুআঈম) তাকওয়া তাকওয়া সম্পর্কে হযরত আলী রোঃ)এর উক্তি কুমাইল ইবনে যিয়াদ (রহঃ) বলেন, আমি একদিন হযরত আলী রোঃ)এর সঙ্গে বাহির হইলাম। তিনি এক ময়দানে পৌছিয়া একটি কবরস্থানের দিকে ফিরিলেন এবং বলিলেন, হে কবরবাসী, হে জরা-জীর্ণ, হে নির্জনবাসী, তোমাদের কি খবর? আমাদের খবর তো এই যে, (তোমাদের পরিত্যাক্ত) ধন-সম্পদ বন্টন হইয়া গিয়াছে, সন্তানাদি এতীম হইয়া গিয়াছে, স্ত্রীগণ অন্য স্বামী গ্রহণ করিয়াছে। ইহাতো আমাদের খবর। তোমাদের খবর কি? তারপর আমার প্রতি চাহিয়া বলিলেন, হে কুমাইল, যদি তাহাদের জবাব দিবার অনুমতি থাকিত তবে তাহারা বলিত, উত্তম সম্বল তাকওয়া । অতঃপর তিনি কাঁদিতে লাগিলেন, এবং বলিলেন, হে কুমাইল, কবর হইল আমলের সিন্দুক। মৃত্যুর সময় সব জানিতে পারিবে। (ইবনে আসাকির) কায়েস ইবনে আবি হাযিম (রহঃ) বলেন, হযরত আলী রোঃ) বলিয়াছেন, তোমরা (জাহেরী) তাকওয়া অপেক্ষা আমল কবুল হওয়ার এহ্‌তেমাম কর। কারণ তাকওয়ার সহিত আমল কখনও কম হয় না। আর যে আমল কবুল হইয়াছে উহা কিরূপে কম হইবে? (আবু নুআঈম) দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।