হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ১১৫ করিলেন, কোন খাহেশ আছে কি? বলিলেন, আমার পরওয়ারদিগারের রহমতের খাহেশ। জিজ্ঞাসা করিলেন, আপনার জন্য কোন ডাক্তার ডাকিব কি? তিনি বলিলেন, ডাক্তারইত আমাকে অসুখ দিয়াছে। বলিলেন, আপনার জন্য কোন অনুদানের কথা বলিব কি? তিনি জবাব দিলেন, আমার উহার প্রয়োজন নাই। তিনি বলিলেন, আপনার পরে আপনার মেয়েদের কাজে লাগিবে। জবাব দিলেন, আপনি কি আমার মেয়েদের জন্য অভাবের আশঙ্কা করিতেছেন? আমি আমার মেয়েদিগকে প্রত্যহ রাত্রিতে সুরায়ে ওয়াকেয়া পড়িতে বলিয়াছি। কারণ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরশাদ করিতে শুনিয়াছি যে, যে ব্যক্তি প্রত্যহ রাত্রে সূরায়ে ওয়াকেয়া পড়িবে তাহার কখনও অভাব হইবে না। (ইবনে আসাকির) পূর্বে সর্বপ্রকার রোগের উপর সবরের বর্ণনায় হযরত আবু বকর সিদ্দীক রোঃ) ও হযরত আবু দারদা রোঃ) সম্পর্কেও সূরায়ে ওয়াকেয়ার উল্লেখ ব্যতিরেকে অনুরূপ ঘটনা বর্ণিত হইয়াছে। তাকদীরের উপর সন্তুষ্ট থাকা তাকদীর সম্পর্কে সাহাবারোঃ)দের বিভিন্ন উক্তি হযরত ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে যে, তিনি বলিয়াছেন, আমার পছন্দনীয় অথবা অপছন্দনীয় যে কোন অবস্থায়ই আমার সকাল হোক না কেন আমি উহার কোন পরওয়া করি না। কারণ আমি জানি না, মঙ্গল কি আমার পছন্দের মধ্যে নিহিত আছে, না আমার অপছন্দের মধ্যে। কোন্য) হযরত হাসান (রাঃ) হইতে বর্ণিত আছে যে, কেহ হযরত আলী (রোঃ)কে বলিল যে, হযরত আবু যার (রাঃ) বলিয়াছেন, দারিদ্রতা আমার নিকট সচ্ছলতা অপেক্ষা পছন্দনীয়, অসুস্থতা আমার নিকট সুস্থতা অপেক্ষা প্রিয়। তিনি বলিলেন, আল্লাহ পাক.আবু যারের উপর রহম করুন। আমি বলিব, যে ব্যক্তি তাহার জন্য আল্লাহ্র উত্তম নিবার্চনের উপর নিজেকে ঈপিয়া দেয়, সে আল্লাহ্র নিবাঁচিত অবস্থা ভিন্ন অন্য অবস্থার কখনও আকাঙ্খা করে না। আর ইহাই তাকদীর সংঘটিত অবস্থার উপর রাজী থাকার সীমারেখা । ইবনে আসাকির) ইবনে আসাকিরের অপর এক রেওয়ায়াতে বর্ণিত আছে যে, হযরত আলী দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।