Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

১১৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) দিয়া তাহার নিকট সমবেত হইলেন এবং তাহাকে ঘের হইতে বাহির না হইবার জন্য) কসম দিলেন। তিনি বলিলেন, “প্রত্যেক বান্দার সহিত দুইজন ফেরেশতা নিযুক্ত আছেন। তাঁহারা বিপদ-আপদকে দূর করিতে থাকেন যতক্ষণ না তাকদীর উপস্থিত হয়। যখন তাকদীরের লেখনী উপস্থিত হয় তখন তাহার ও তাকদীরের মধ্য হইতে তাহারা সরিয়া যান। তারপর তিনি মসজিদের উদ্দেশ্যে ঘর হইতে বাহির হইলেন ও শাহাদাত বরণ করিলেন। ছেবনে আসাকির ও আবু দাউদ) আবু মিজলায রেহঃ) বলেন, একবার হযরত আলী (রাঃ) মসজিদে নামায পড়িতেছিলেন, এমন সময় মুরাদ গোত্রীয় এক ব্যক্তি আসিয়া তাঁহাকে বলিল, আপনি সাবধান হউন, কারণ মুরাদ গোত্রীয় কতিপয় লোক আপনাকে কতল করিতে চাহিতেছে। তিনি বলিলেন, প্রত্যেক ব্যক্তির সহিত দুইজন ফেরেশতা নিযুক্ত আছেন, যাহারা তাকদীর ব্যতীত সকল বিপদ-আপদ হইতে তাহাকে হেফাযত করিয়া থাকেন। আর যখন তাকদীর উপস্থিত হয় তখন তাহারা তাকদীর ও তাহার মধ্য হইতে সরিয়া যান। আর মৃত্যুর সুনির্দিষ্ট সময় একটি মজবুত ঢাল।” (ইবনে সাস্দ ও ইবনে আসাকির) ইয়াহইয়া ইবনে আবি কাসীর (রহঃ) বলেন, হযরত আলী (োঃ)কে কেহ বলিল, আমরা আপনাকে পাহারা দিব কি? তিনি বলিলেন, “মানুষকে তাহার সুনির্দিষ্ট মুত্যর সময়ই পাহারা দিতেছে।” (আবু নুআঈম) জাফর ইবনে মুহাম্মাদ রেহঃ) তাহার পিতা হইতে বর্ণনা করেন যে, দুই ব্যক্তি হযরত আলী (রাঃ)এর নিকট বিবাদ মিমাৎসার জন্য আসিল। তিনি একটি দেয়ালের নিচে বসিলেন। এক ব্যক্তি বলিল, আমীরুল মুমিনীন, দেয়াল ধ্বসিয়া পড়িতেছে! তিনি বলিলেন, ষাও, হেফাযতের জন্য আল্লাহই যথেষ্ট। তারপর উভয়ের মধ্যে মিমাংসা করিয়া উঠিলেন। তীহারা উঠিয়া যাইবার পর দেয়ালটি পড়িয়া গেল। (আবু নুআইঈম) হযরত ইবনে মাসউদ রোঃ)এর তাওয়াক্কুল আবু যাব্ইয়াহ্‌ (রহঃ) বলেন, হযরত আব্দুল্লাহ্‌ ইবনে মাসউদ (োঃ) মৃত্যুরোগে আত্রান্ত হইলে হযরত ওসমান (রাঃ) তাঁহাকে দেখিতে গেলেন এবং জিজ্ঞাসা করিলেন, আপনার অসুখ কি? তিনি বলিলেন, আমার গুনাহ্‌। জিজ্ঞাসা দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।