Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ১১৩ উত্তম তরবারী ধারণকারী হউন। তিনি জিজ্ঞাসা করিলেন, তৃমি কি লা-ইলাহা ইল্লাল্লাহু এর সাক্ষ্য দিবে? সে বলিল, না। তবে আমি আপনার সহিত এই মর্মে অঙ্গীকার করিতেছি যে, “আপনার সহিত যুদ্ধ করিব না ও যাহারা আপনার সহিত যুদ্ধ করে তাহাদিগকে সাহায্য করিব না।” তিনি তাহার পথ ছাড়িয়া দিলেন। সে তাহার সঙ্গীগণের নিকট ফিরিয়া আসিয়া বলিল, আমি সর্বোৎকৃষ্ট ব্যক্তির নিকট হইতে তোমাদের নিকট আসিয়াছি। তারপর হযরত জাবের (রাঃ) সালাতুল খাওফের উল্লেখ করিয়াছেন। সাহাবা (রাঃ)দের তাওয়াকৃকুল হযরত আলী রোঃ)এর তাওয়াক্কুল ইয়াহইয়া ইবনে মুররাহ্‌ (রহঃ) বলেন, হযরত আলী রোঃ) রাত্রিবেলা মসজিদে যাইয়া নফল নামায পড়িতেন। আমরা তীহাকে পাহারা দিতে আসিলাম। তিনি নামায শেষে আমাদের নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন, তোমরা কেন বসিয়া আছ? আমরা বলিলাম, আপনাকে পাহারা দিতেছি। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমরা আসমানবাসী হইতে আমাকে পাহারা দিতেছ, না যমীনবাসী হইতে? আমরা উত্তর দিলাম, বরং যমীনবাসী হইতে। তিনি বলিলেন, যমীনে কিছুই ঘটিতে পারে না যতক্ষণ না আসমানে উহার ফয়সালা হয়। প্রত্যেক ব্যক্তির সহিত দুইজন ফেরেশতা নিযুক্ত আছেন যাহারা তাহার বিপদ আপদ কে দূর করেন ও তাহাকে হেফাযত করেন, যতক্ষণ না তাকদীর উপস্থিত হয়। আর যখন তাকদীরের লেখনী উপস্থিত হয় তখন তাহারা তাকদীর ও উক্ত ব্যক্তির মধ্য হইতে সরিয়া যান। আল্লাহ পাকের পক্ষ হইতে আমার উপর একটি মজবুত ঢাল রহিয়াছে। যখন আমার মৃত্যুর সময় আসিবে তখন উহা সরিয়া যাইবে। কেহ ঈমানের স্বাদ লাভ করিতে পারিবে না যতক্ষণ না সে এই বিশ্বাস রাখিবে যে, যে বিপদ আসিবার তাহা টলিবে না আর যাহা টলিবার তাহা কখনও তাহার উপর আসিবে না। (আবু দাউদ) হযরত কাতাদাহ্‌ রেহঃ) হইতে অপর এক রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, জীবনের শেষ রাত্রিতে হযরত আলী (রাঃ) অস্থির হইয়া পড়িলেন। ইহাতে তাঁহার পরিবারস্থ লোকজন শভিকিত হইলেন ও একে অপরকে গোপনে সংবাদ দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।