১১২ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) তাওয়াক্কুল ওয়াসাল্লামের তাওয়াকৃকুল হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত আছে যে, তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত নাজ্দ এলাকায় জেহাদে গেলেন। ফিরিবার পথে বৃক্ষ পরিপূর্ণ এক ময়দানে দ্বিপ্রহরের আরামের সময় হইল। ওয়াসাল্লামও একটি গাছের সহিত নিজের তরবারী ঝুলাইয়া রাখিয়া উহার ছায়াতে আরাম করিলেন। হযরত জাবের রোঃ) বলেন, আমরা সামান্য সময় ঘুমাইয়াছি মাত্র, এমন সময় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে ডাকিলেন।. আমরা তীহার ডাকে উপস্থিত হুইয়া দেখিলাম, তাঁহার নিকট এক বেদুঈন বসিয়া আছে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার নিদ্রাবস্থায় এই ব্যক্তি আমার তরবারী উন্মুক্ত করিয়াছে। আমি জাগ্রত হইয়া দেখি তাহার হাতে উন্মুক্ত তরবারী। অতঃপর সে বলিল, কে তোমাকে আমার হাত হইতে রক্ষা করিবে? ? আমি,রলিলাম, আল্লাহ! সে (পুনরায়) বলিল, কে তোমাকে আমার হাত হইতে রক্ষা করিবে? আমি বলিলাম, আল্লাহ! তারপর সে তরবারী বন্ধ করিয়া বসিয়া পড়িল। তাহার এইরূপ কার্যকলাপ সত্বেও রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে কোন শাস্তি প্রদান করিলেন না। (বোখারী ও মুসলিম) বাইহাকী হইতে বর্ণিত রেওয়ায়াতে আছে যে, হযরত জাবের (রোঃ) বলিয়াছেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহারিব ও গাত্ফানদের সহিত যুদ্ধ করিলেন। তাহারা মুসলমানদিগকে অন্যমনস্ক দেখিল। সুতরাং তাহাদের মধ্য হইতে গাওরাস ইবনে হারিস নামক এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার নিকট আসিয়া তরবারী উত্তোলন করিয়া দীড়াইল এবং বলিল, কে তোমাকে আমার হাত হইতে রক্ষা করিবে? তিনি বলিলেন, আল্লাহ্ ! তৎক্ষণাৎ তাহার হাত হইতে তরবারী পড়িয়া গেল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারী উঠাইয়া লইলেন এবং বলিলেন, কে তোমাকে আমার হাত হইতে রক্ষা করিবে? সে বলিল, আপনি দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।