Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ১১১ লইয়া আসিলে তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, এই বাড়ী কাহার? সে বলিল, ওমুক কাসতালের (দিরহাম ও দীনার পরখকারী)। তিনি বলিলেন, আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে, কাসতালের কুয়া হইতে পান করিও না এবং শুল্ক উসূলকারীর ঘরের ছায়াতে দীড়াইও না। হযরত মুআয রোঃ)এর পরহ্যেগারী ইয়াহইয়া ইবনে সাঈদ (রহঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত মুআয ইবনে জাবাল (রাঃ)এর দুই স্ত্রী ছিলেন। যেদিন যাহার পালা হইত সেদিন তিনি অন্যজনের ঘরে অধুও করিতেন না। শাম দেশের প্লেগ রোগে উভয়ের ইন্তেকাল হইয়া গেলে লোকদের ব্যস্ততার দরুন উভয়কে একই কবরে দাফন করা হইল। উহাদের কাহাকে আগে কবরে রাখিবেন এই ব্যাপারেও তিনি লটারি করিলেন। (আবু নুআইঈম) মালেক ইবনে ইয়াহইয়া রেহঃ) বলেন, হযরত মুআয ইবনে জাবাল (রাঃ)এর দুই বিবি ছিলেন। যেদিন যাহার পালা হইত সেদিন তিনি অপর জনের ঘরে পানিও পান করিতেন না। (আবু নুআইঈম) হযরত ইবনে আব্বাস রোঃ)এর পরহেযগারী তাউস (রহঃ) বলেন, আমি সাক্ষ্য দিতেছি যে, হযরত ইবনে আব্বাস রোঃ)কে বলিতে শুনিয়াছি যে, “আমি সাক্ষ্য দিতেছি যে, আমরা আরাফাতে অবস্থানকালে হযরত ওমর (রোঃ)কে তালবিয়া পড়িতে শুনিয়াছি।” একব্যক্তি তাঁহাকে ইবনে আববাস (রাঃ)কে) জিজ্ঞাসা করিল, যখন সেখান হইতে রওয়ানা হইয়াছেন তখন কি তিনি তালবিয়া পড়িয়াছেন? হযরত ইবনে আববাস (রাঃ) বলিলেন, জানিনা। তাহার এই পরহেযগারীর উপর লোকেরা বিস্মিত হইল। (অর্থাৎ অজানা বিষয়ে অনর্থক নিজের জ্ঞান প্রকাশ না করিয়া জানি না বলিয়া দেওয়া খোদাভীতিরই জ্বলন্ত দৃষ্টান্ত। এরূপ বিষয়ে খোদাভীতি বিরল বলিয়া লোকেরা বিস্মিত হইল।) দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।