হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ১০৭ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয় গ্রহণ করিতাম। হযরত আলী (রাঃ) বলিয়াছেন যে, বদরের যুদ্ধের দিন মুশরিকদের আক্রমণ হইতে আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয় গ্রহণ করিয়াছিলাম। তিনি আক্রমণে সর্বাপেক্ষা প্রচণ্ড ছিলেন। (বিদায়াহ) হযরত বারা রোঃ)এর বর্ণনা আবু ইসহাক (রহঃ) হইতে বর্ণিত আছে যে, তিনি শুনিয়াছেন, কায়েস গোত্রীয় এক ব্যক্তি হযরত বারা ইবনে আযেব রোঃ) কে প্রশ্ন করিল যে, আপনারা পলায়ন করিয়া ছিলেন কি? তার জবাবে হযরত বারা ইবনে আযেব (রাঃ) বলিলেন, কিন্তু রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলায়ন করেন নাই। হাওয়াষেন গোত্রীয়গণ দক্ষ তীরন্দাজ ছিল। আমরা যখন তাহাদের উপর আক্রমণ করিলাম তাহারা পলায়ন করিতে লাগিল। আর আমরা গনীমতের উপর ঝাঁপাইয়া পড়িলাম। তারপর তাহারা তীর নিক্ষেপ করিতে আরম্ত করিল। তখন আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহার সাদা খচ্চরের উপর সওয়ার দেখিয়াছি। উহার লাগাম হযরত আবু সুফিয়ান রোঃ) ধরিয়াছিলেন। এমতাবস্থায় তিনি বলিতেছিলেন, “আমি নবী, ইহা মিথ্যা নহে। বোখারী শরীফের রেওয়ায়াতে আছে, তিনি বলিয়াছেন, “আমি নবী, মিথ্যাবাদী নহি, আমি আব্দুল মুত্তালিবের সন্তান।” অপর রেওয়ায়াতে আছে, অতঃপর তিনি আপন খচ্চর হইতে অবতরণ করিলেন। অন্য এক রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, তারপর তিনি খচ্চর হইতে অবতরণ করিয়া আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করত বলিলেন, “আমি নবী, ইহা মিথ্যা নহে, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আয় আল্লাহ্, আপনার মদদ নাযিল করুন।” হযরত বারা রোঃ) বলিয়াছেন যে, তীব্র আক্রমণের সময় আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আড়ালে আশ্রয় গ্রহণ করিতাম। আর যে তীহার বরাবরে দাঁড়াইত তাহাকেই বাহাদুর মনে করা হইত। (বিদায়াহ) দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।