১০৬ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) সাতদিন (সেহরী ও ইফতার ব্যতীত) এরূপ রোযা রাখিতেন যে, তাহার নাড়ী শুকাইয়া গেল। হিশাম ইবনে ওরওয়া রেহঃ) হইতে অপর এক রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, হযরত আব্দুল্লাহ্ ইবনে যুবাইর (রাঃ) একাধারে সাতদিন (সেহরী ও ইফতার ব্যতীত) রোযা রাখিতেন পরবর্তী কালে অধিক বয়স হইয়া গেলে তিনি সাতদিনের পরিবর্তে তিন দিন করিয়া রোযা রাখিতেন। (মুনতাখাব) বীরত্ব ওয়াসাল্লামের বীরত্ব হযরত আনাস রোঃ)এর বর্ণনা হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাপেক্ষা সুন্দর ও সর্বাধিক দানশীল এবং সর্বাপেক্ষা বীর বা সাহসী ছিলেন। একবার রাত্রি কালে (বিকট এক আওয়াজ শুনিয়া) মদীনাবাসী ভীত হইল এবং সকলে আওয়াজের প্রতি ছুটিল। পথে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরিয়া আসিতে দেখা গেল। তিনি সর্বাগ্রে আওয়াজের দিকে গিয়াছিলেন। এবং তিনি কাধে তলোওয়ার ঝুলাইয়া হযরত আবূ তালহা রোঃ)এর একটি ঘোড়ায় জীন ব্যতিরেকে সওয়ার হইয়া গিয়াছিলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (লোকদিগকে) বলিতেছিলেন, “কোন ভয় নাই, কোন ভয় নাই। আবু তাল্হা (রাঃ)এর ঘোড়া অত্যন্ত ধীরগতি ছিল। তিনি তাহার ঘোড়া সম্পর্কে বলিলেন, আমি ইহাকে সমুদ্রের ন্যায় পাইয়াছি। অথবা বলিলেন, ইহাতো সমুদ্র। অর্থাৎ দ্রতগতিসম্পন্ন পাইয়াছি। মুসলিম শরীফের এক রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, একবার মদীনাবাসী ভীত হইলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবূ তালহা (রোঃ)এর নিকট হইতে একটি ঘোড়া চাহিয়া লইয়া সওয়ার হইয়া গেলেন, যাহার নাম মানৃদুব ছিল। তারপর (ফিরিয়া আসিয়া) বলিলেন, আমরা ভয়ের কিছু পাই নাই, আর এই ঘোড়াকে সমুদ্রের ন্যায় পাইয়াছি। হযরত আনাস (োঃ) বলেন, যুদ্ধ তীব্র আকার ধারণ করিলে আমরা ড/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।