Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ১০৫ এবাদতে পরিশ্রম রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবাদতে পরিশ্রম হযরত আয়েশা রোঃ)এর বর্ণনা আলকামাহ্‌ রেহঃ) বলেন, আমি হযরত আয়েশা রোঃ)কে জিজ্ঞাসা করিলাম, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এবাদতের জন্য) কোন বিশেষ দিন পালন করিতেন? তিনি বলিলেন, না। তাহার সকল আমলই নিয়মিত ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা পারিতেন, তোমাদের কে তাহা পারিবে? হযরত মুগ্সীরাহ রোঃ)এর বর্ণনা হযরত মুগীরাহ ইবনে শোদ্বা রোঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযে এত দীর্ঘ কেয়াম করিলেন যে, তাহার পাদ্ধয় ফাটিয়া গেল। তাঁহাকে বলা হইল, আল্লাহ্‌ তায়ালা কি আপনার অতীত ভবিষ্যতের সকল গুনাহ মাফ করিয়া দেন নাই? তিনি বলিলেন, আমি কি শোকর গুযার বান্দা হইব না। (বিদায়াহ) সাহাবা রোঃ)দের এবাদতে পরিশ্রম হযরত ওসমান রোঃ)এর পরিশ্রম যুবাইর ইবনে আব্দুল্লাহ্‌ (রহঃ) তাহার রুহাইমাহ্‌ নামক এক দাদি হইতে বর্ণনা করেন যে, হযরত ওসমান রোঃ) সর্বদা রোযা রাখিতেন ও রাত্রের প্রথমাংশের কিছু সময় ব্যতীত সারা রাত্র নামাযে দাঁড়াইয়া থাকিতেন। হযরত আবদুল্লাহ ইবনে যুবাইর রোঃ)এর পরিশ্রম মুজাহিদ (রহঃ) বলেন, হযরত আব্দুল্লাহ্‌ ইবনে যুবাইর (রাঃ) এরূপ এবাদত করিয়াছেন যে, কেহ এরূপ করিতে পারে নাই। একবার (তওয়াফের স্থানে) এরূপ ঢল হইল যে, লোকদের তওয়াফ বন্ধ হইয়া গেল, কিন্তু হযরত আব্দুল্লাহ্‌ ইবনে যুবাইর রোঃ) সাঁতার কাটিয়া তওয়াফের সাত চক্কর পুরা করিলেন। কাতান ইবনে আব্দুল্লাহ্‌ (রহঃ) বলেন, হযরত ইবনে যুবাইর (রাঃ) একাধারে দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।