১০৪ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) সওয়াবের আশায় বিবাহ করা হযরত আমূর ইবনে দীনার (রাঃ) বলেন, হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর রোঃ) চাহিলেন, বিবাহ করিবেন না। কিন্তু হযরত হাফসা (রাঃ) বলিলেন, বিবাহ কর। যদি তোমার সন্তান হইয়া মারা যায় তবে তৃমি সওয়াব পাইবে। করিবে। ছেবনে সান্দ) হযরত আম্মার রোঃ)এর সওয়াবের আশা হযরত আব্দুর রহমান ইবনে আবৃষা (রাঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত আম্মার ইবনে ইয়াসির (রাঃ) সিফ্ফীনের যুদ্ধের) দিকে চলিতে চলিতে ফোরাত নদীর তীরে পৌছিয়া বলিয়াছেন, আয় আল্লাহ্, আমি যদি জানিতাম যে, এই পাহাড় হইতে নিজেকে নিক্ষেপ করিয়া পড়িয়া গেলে আপনি আমার উপর সন্তুষ্ট হইবেন তবে আমি তাহাই করিতাম। আর যদি জানিতাম যে, বিরাট অগ্নি প্রজ্বলিত করিয়া উহাতে ঝাপাইয়া পড়িলে আপনি আমার প্রতি সন্তুষ্ট হইবেন তবে আমি তাহাই করিতাম। আয় আল্লাহ্, যদি জানিতাম, নিজেকে পানিতে ফেলিয়া ডুবাইয়া দিলে আপনি আমার প্রতি সন্তুষ্ট হইবেন তবে তাহাই করিতাম। আমি একমাত্র আপনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে লড়াই করিব। যেহেতু আপনার সন্তুষ্টি লাভই আমার উদ্দেশ্য সেহেতু আশা করি আমাকে বঞ্চিত করিবেন না। (ইবনে সাদ্দ) হযরত আবদুল্লাহ ইবনে আমর রোঃ)এর সওয়াবের আশা হযরত আব্দুল্লাহ্ ইবনে আমূর ইবনে আস (োঃ) বলিয়াছেন, অদ্যকার কোন নেক আমল আমার নিকট রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উহার দ্বিগুণ আমল অপেক্ষা পছন্দনীয়। কারণ আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম তখন আখেরাত আমাদিগকে আজ দুনিয়া আমাদের প্রতি ঝুঁকিয়া পড়িয়াছে। (অর্থাৎ_তখনকার যুগে নেক আমল কোন কঠিন বিষয় ছিল না কিন্তু বর্তমানে নেক আমল করা অত্যন্ত দুরহ ও কঠিন, আর কঠিন কাজে সওয়াব বেশী।) (আবু নুআঈম) দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।