Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ১০৩ হযরত আলী (রাঃ) (তাহার প্রতি উত্তরে) বলিতে লাগিলেন,_ ৯4597 ০-০৮০)৬ ০৮৮১০ ০5২৩ 4৬১১ ৮৮০০০) অর্থ £ যদি তুমি তাহার সহিত সদ্যবহার কর তবে আল্লাহ তায়ালা উহার সমুচিৎ মূল্য দানকারী, তোমাকে অল্পের বিনিময়ে তিনি অনেক সওয়াব দান করিবেন। কোন্য) হযরত ইবনে ওমর রোঃ)এর ঘটনা মাইমুন ইবনে মেহরান (রহঃ) বলেন, খোরেজী নেতা) নাজদাহ্‌ হারুরী”র অনুচরগণ হযরত আব্দুল্লাহ্‌ ইবনে ওমর রোঃ) উটের পালের নিকট দিয়া যাইবার সময় উটগুলি হাকাইয়া লইয়া গেল। রাখাল আসিয়া বলিল, হে আবু আব্দির রহমান, উটের পরিবর্তে সওয়াবের আশা করুন। তিনি জিজ্ঞাসা করিলেন, উহার কি হইয়াছে? সে বলিল, নাজ্দার অনুচরগণ নিকট দিয়া যাইবার সময় সেগুলি লইয়া গিয়াছে। তিনি বলিলেন, তোমাকে রাখিয়া শুধু উট কিরূপে লইয়া গেল? সে বলিল, তাহারা আমাকেও ধরিয়া লইয়া গিয়াছিল, কিন্তু আমি তাহাদের হাত হইতে পালাইয়া আসিয়াছি। তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি তাহাদের সহিত না যাইয়া আমার নিকট কেন আসিয়াছ? সে বলিল, যেহেতু আপনি আমার নিকট তাহাদের অপেক্ষা অধিক প্রিয়। তিনি জিজ্ঞাসা আমি তাহাদের অপেক্ষা তোমার নিকট অধিক প্রিয়? সে (জবাবে) উহার উপর কসম খাইল। তিনি বলিলেন, আমি উট সহ তোমার ব্যাপারেও সওয়াবের আশা করিতেছি। তারপর তাহাকে (গোলামী হইতে) মুক্ত করিয়া দিলেন। অতঃপর কিছুদিন অতিবাহিত হইয়া গেলে এক ব্যক্তি আসিয়া তাহার সেই উটের নাম উল্লেখ করিয়া বলিল, আপনার সেই উট লইতে চাহেন কি? আপনার সেই উট বাজারে বিক্রয় হইতেছে। তিনি বলিলেন, "আমার চাদর দাও। তারপর চাদর কাঁধে লইয়া উঠিয়া দীড়াইলেন। পরক্ষণেই আবার বসিয়া গেলেন ও চাদর রাখিয়া দিলেন। তারপর বলিলেন, আমি তো সওয়াবের আশা করিয়াছি, সুতরাং আবার কেন উহা চাহিব! (আবু নুআইঈম) দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।