Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ১০১ (অর্থাৎ সুপ্রভাত) বলিয়া অভিবাদন” করিলাম। তিনি বলিলেন, “আল্লাহ্‌ আয্যা ও জাল্লা মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও তাঁহার উম্মাতকে ইহার থাকে। আমি বলিলাম, “আসৃসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ! তিনি জবাব দিলেন, ওয়া আলাইকাস্সলাম। তারপর জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? ইবনে হারেস।” আমি বলিলাম, “আমি আব্দুল জাব্বার ইবনে হারেস।” অতঃপর আমি ইসলাম গ্রহণ করিলাম ও নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইআত হইলাম। আমার বাইআতের পর কেহ তাহাকে বলিল যে, এই মানারী তাহার কাওমের ঘোড় সওয়ারদের এক জন। অতএব রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি ঘোড়া দান করিলেন। আমি তাহার নিকট থাকিয়া তাহার সহিত জেহাদে শরীক হইতাম। একদিন তিনি আমার ঘোড়ার ডাক শুনিতে না পাইয়া বলিলেন, কি ব্যাপার, হাদাসী লোকটির ঘোড়ার ডাক শুনিতে পাই না? আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ, জানিতে পারিলাম, উহার ডাকে আপনার কষ্ট হয়, কাজেই আমি উহাকে খাসী করিয়া দিয়াছি। ইহা শুনিয়া রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া খাসী করিতে নিষেধ করিয়া দিলেন। তারপর আমাকে কেহ বলিল, তোমার চাচাতো ভাই তামীম দারীর ন্যায় তুমিও যদি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে লিখিত কোন পরওয়ানা চাহিয়া লইতে । আমি জিজ্ঞাসা করিলাম, তিনি কি নগদ (এই দুনিয়ার কোন বিষয়) চাহিয়াছেন, না বাকী (আখেরাতের কোন বিষয়) চাহিয়াছেন? তাহারা বলিল, বরং তিনি নগদ (দুনিয়ার কোন বিষয়) চাহিয়াছেন। আমি বলিলাম, নগদ (দুনিয়া) হইতেই তো আমি বিমুখ হইয়া আসিয়াছি। তবে আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইহাই চাহিব যেন আগামীকাল (অর্থাৎ কেয়ামতের দিন) আল্লাহ্‌র সম্মুখে তিনি আমাকে সাহায্য করেন। মুন্তাখাব) হযরত আমর ইবনে তাগলিব রোঃ)এর ঘটনা হযরত আমূর ইবনে তাগৃলিব (রোঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।