Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

১০০ হায়াতুস্‌ সাহাবাহ (রাঃ) ও পাইতে থাকিব। তারপর ভাবিলাম, আমি আল্লাহর রাসূলের নিকট আমার আখেরাতের জন্য চাহিব। কারণ তিনি আল্লাহ্‌র নিকট অতি উচ্চাসনে আসীন। সুতরাং আমি তাহার নিকট আসিলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, হে রাবীআহ্‌, কি স্থির করিয়াছ? আমি বলিলাম, জ্বি হা, আমি আপনার নিকট ইহাই চাহি যে, আপনি আমার জন্য আপনার পরওয়ারদিগারের নিকট সুপারিশ করিবেন যেন তিনি আমাকে আগুন হইতে মুক্তিদান করেন। তিনি বলিলেন, রাবীআহ্‌, কে তোমাকে এমন কথা শিখাইয়াছে? আমি বলিলাম, না, সেই পাক যাতের কসম, যিনি আপনাকে হক দিয়া প্রেরণ করিছেন, আমাকে কেহ শিখায় নাই। তবে আপনি যখন আমাকে বলিলেন, “আমার নিকট চাহ, আমি তোমাকে দিব,” আর আপনি আল্লাহ্‌র নিকট অতি উচ্চাসনে আসীন, তখন আমি আমার এই বিষয়ে ভাবিয়া দেখিলাম, দুনিয়া তো দূর হইয়া যাইবে ও শেষ হইয়া যাইবে। আর এখানে আমার রিযিক আমার নিকট আসিতে থাকিবে । সুতরাং রাবীআহ্‌ রোঃ) বলেন, শুনিয়া তিনি দীর্ঘক্ষণ চুপ করিয়া থাকিলেন। তারপর বলিলেন, আমি (তাহাই) করিব তবে তুমি অধিক পরিমাণে সেজদা (অর্থাৎ নামায আদায়) করিয়া আমাকে তোমার স্বপক্ষে সাহায্য কর। মুসলিম শরীফের এক রেওয়ায়াতে বর্ণিত আছে যে, হযরত রাবীআহ্‌ (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট রাত্রি যাপন করিতাম, এবং তীহার ওযুর পানি আনিয়া দিতাম ও অন্যান্য কাজ করিয়া দিতাম। তিনি (একদিন) আমাকে বলিলেন, "আমার নিকট চাহ। আমি বলিলাম, “বেহেশতে আপনার সঙ্গলাভ চাহি।” তিনি জিজ্ঞাসা করিলেন, ইহা ব্যতীত আর কিছু কি? আমি বলিলাম, ইহাই চাহি। তিনি বলিলেন, তুমি অধিক পরিমাণ সেজদা (অর্থাৎ্-নামায আদায়) করিয়া আমাকে তোমার স্বপক্ষে সাহায্য কর। তোরশীব) হযরত আবদুল জাব্বার ইবনে হারেস রোঃ)এর ঘটনা হযরত আব্দুল জাববার ইবনে হারেস ইবনে মালেক হাদাসী ও মানারী রোঃ) বলেন, আমি “সারাত” এলাকা হইতে প্রতিনিধি স্বরূপ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলাম। আমি নবী করীম দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।