হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৯৯ সওয়াব পাইবে। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর ইবনে আস রোঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় আসিলেন তখন তিনি ও তীহার সাহাবা (রাঃ) মদীনার জ্বরে আক্রান্ত হইলেন এবং তাহারা এই রোগে অত্যন্ত দুর্বল হইয়া পড়িলেন। তারপর আল্লাহ্ তায়ালা আপন নবী হইতে এই জ্বর দূর করিয়া দিলেন। কিন্তু সাহাবা (রাঃ) (দুর্বলতার দরুন) বসিয়া নামায আদায় করিতেন। একদিন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে এইরূপে নামায পড়িতে দেখিয়া বলিলেন, জানিয়া রাখ, বসিয়া নামায আদায়কারী দীড়াইয়া নামায আদায়কারীর অর্ধেক সওয়াব পাইবে। (ইহা শুনিয়া) মুসলমানগণ অধিক সওয়াবের আশায় দুর্বলতা ও রোগ সত্বেও দাঁড়াইয়া নামায আদায়ের কষ্ট করিতে লাগিলেন। (বিদায়াহ) হযরত রবীআহ (রাঃ)এর ঘটনা হযরত রাবীআহ্ ইবনে কা'ব রাঃ) বলেন, আমি সারাদিন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করিতাম। তারপর এশার নামায পড়িয়া যখন তিনি ঘরে প্রবেশ করিতেন তখন আমি তাঁহার ঘরের দরজায় এই আশায় বসিয়া থাকিতাম যে, হয়ত আল্লাহ্র রাসূলের কোন প্রয়োজন হইতে পারে। সেখানে বসিয়া আমি শুনিতে পাইতাম যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারতবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী পড়িতেছেন। তারপর একসময় আমি নিরাশ হইয়া ফিরিয়া আসিতাম অথবা আমার চোখে ঘুম চাপিয়া আসিত আর আমি ঘুমাইয়া পড়িতাম। একদিন তিনি আমার প্রতি তাঁহার হর মনে করিয়া ও আমার খেদমত দেখিয়া বলিলেন, হে রাবীআহ্ ইবনে কা'ব, আমার নিকট চাহ, আমি তোমাকে দিব। আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ, আমার বিষয়ে আমি একটু ভাবিয়া দেখি। তারপর আপনাকে তাহা জানাইব। অতঃপর আমি মনে মনে ভাবিয়া দেখিলাম, দুনিয়া তো দূর হইয়া যাইবে শেষ হইয়া যাইবে, এবং আমি এখানে যথেষ্ট পরিমাণ রিযিক পাইতেছি ড/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।