হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৯৫ পারে এবং সহজে তাহার প্রস্রাব নির্গত হইয়া যায়? ইহাও আল্লাহ্ তায়ালার একটি নেয়ামত। কোন্য) ইব্রাহীম রেহঃ) বলেন, হযরত ওমর (রাঃ) শুনিতে পাইলেন, এক ব্যক্তি এরূপ দোয়া করিতেছে, আয় আল্লাহ্, আমি চাহি যে, আমার জান ও মাল আপনার রাস্তায় শেষ হইয়া যাক। তিনি বলিলেন, তোমরা কি চুপ থাকিতে পার না? যদি পরীক্ষা আসে তবে সবর করিবে। আর যদি নিরাপদ থাক তবে শোকর করিবে। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, তিনি শুনিয়াছেন, হযরত ওমর (রাঃ)কে কেহ সালাম দিল। তিনি তাহার সালামের জবাব দিয়া জিজ্ঞাসা করিলেন, কেমন আছ? সে বলিল, আপনার নিকট আল্লাহ্র প্রশংসা করিতেছি? হযরত ওমর (রোঃ) বলিলেন, আমি তোমার নিকট ইহারই আশা করিয়াছি। (কান্য) হাসান বিসরী (রহঃ) বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রোঃ) হযরত আবু মূসা আশআরী (োঃ)এর নিকট চিঠি লিখিলেন যে, দুনিয়ার রিষিকের উপর সন্তষ্ট থাক। কারণ পরম করুণাময় পরীক্ষা করিবার উদ্দেশ্যে কোন কোন বান্দার রিযিককে অপর বান্দা অপেক্ষা বাড়াইয়া দিয়াছেন। যাহার রিযিক বাড়াইয়া দিয়াছেন, তাহাকে পরীক্ষা করিতে চাহেন যে, সে কিরূপ শোকর করে। আর আল্লাহ্র শোকর এই যে, তাহার দেওয়া রিযিক ও নেয়ামতের মধ্যে তিনি যে হক নির্ধারণ করিয়াছেন উহা আদায় করা। অপর রেওয়ায়াতে আছে, হযরত ওমর (রাঃ) বলিয়াছেন, শোকরকারীগণ বর্ধিত নেয়ামতপ্রাপ্ত হইয়াছে। সুতরাং (তোমরা শোকর করিয়া) বর্ধিত নেয়ামত অন্বেষণ কর। কারণ আল্লাহ্ তায়ালা বলিয়াছেন,__ ৯৮৮৯ ০:০5 ৩৫৭ অর্থ 8 যদি তোমরা শোকর কর তবে তোমাদিগকে অধিক নেয়ামত দান করিব। দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।