হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ৯১ ইয়া রাসূলাল্লাহ ! আপনি এরূপ সেজদা করিয়াছেন যে, আমার আশঙ্কা হইতে লাগিল যে, হয়ত বা আল্লাহ্ তায়ালা আপনাকে সেজদারত অবস্থায় (দুনিয়া হইতে) উঠাইয়া লইয়া গিয়াছেন। তিনি বলিলেন, জিব্রাঈল (আঃ) আসিয়া আমাকে সুসংবাদ দিয়াছেন যে, আল্লাহ্ আযযা ওয়া জাল্লা বলিতেছেন, যে ব্যক্তি তোমার উপর দরুদ পড়িবে আমি তাহার উপর রহমত নাধিল করিব। আর যে কেহ তোমাকে সালাম দিবে আমি তাহাকে সালাম দিব ।” সুতরাং আমি উহার শোকর আদায়ের উদ্দেশ্যে আল্লাহকে সেজদা করিলাম। (আহমাদ) হযরত মুআয ইবনে জাবাল রোঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহ আছেন। তিনি সোবহে সাদেক পর্যন্ত দাড়াইয়াই রহিলেন। অতঃপর এরূপ সেজদা করিলেন যে, আমার মনে হইল, সেজদার ভিতর তীহাকে দুনিয়া হইতে) উঠাইয়া লওয়া হইয়াছে। তারপর (সেজদা হইতে উঠিয়া) তিনি বলিলেন, জান কি, ইহা কিসের জন্য? আমি বলিলাম, আল্লাহ্ ও তীহার রাসূলই ভাল জানেন। তিনি তিনবার অথবা চারবার একই কথা পুনরাবৃত্তি করিয়া বলিলেন, “আমার পরওয়ারদিগার যতক্ষণ চাহিয়াছেন আমি নামায পড়িয়াছি। অতঃপর আমার নিকট আমার পরওয়ারদিগার আসিয়াছেন। (অর্থাৎ তাহার খাছ তাজাল্লী হইয়াছে অথবা তাহার পক্ষ হইতে কোন ফেরেশতা আসিয়াছেন।)তিনি আমাকে দীর্ঘ কথাবার্তার পর) সর্বশেষ বলিয়াছেন, “তোমার উম্মাত সম্পর্কে কি করিব? “আমি বলিয়াছি, “আয় পরওয়ারদিগার, আপনিই ভাল জানেন।” তিনি তিন অথরা চার বার এই কথার পুনরাবৃত্তি করিয়া সর্বশেষ আবার বলিলেন, “তোমার উম্মাত সম্পর্কে কি করিব?” আমি বলিলাম, “আয় পরওয়ারদিগার, আপনিই ভাল জানেন।” তিনি বলিলেন, “আমি তোমার উম্মাতের ব্যাপারে তোমাকে দুঃখ দিব না।” এই জন্য আমি আমার পরওয়ারদিগারের উদ্দেশ্যে সেজদা করিলাম। আমার পরওয়ারদিগার গুণগ্রাহী, তিনি শোকর গুযারদিগকে ভালবাসেন। (তোবরানী) হযরত আব্দুর রহমান ইবনে আবি বকর (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ করিতে আসিয়া দেখিলাম, তাঁহার উপর ওহী নাধিল হইতেছে। ওহী নাধিল হওয়া শেষ হইলে তিনি দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।