Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৮৯ জাহিলিয়্যাতের যুগে দেহপশারিনী এক মেয়েলোক ছিল। একবার তাহার পাশ দিয়া একলোক যাইতেছিল অথবা মেয়েটি লোকটির পাশ দিয়া যাইতেছিল, এমন সময় লোকটি তাহার দিকে হাত বাড়াইল। মেয়েটি বলিল, “ছাড়, আল্লাহ্‌ শুনিয়া) সে তাহাকে ছাড়িয়া দিল এবং তাহার দিকে দেখিতে দেখিতে ফিরিয়া চলিল। এরূপ চলিতে যাইয়া তাহার চেহারা একটি দেওয়ালের সহিত ধাক্কা লাগিল। অতঃপর সে নবী করীম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া উক্ত ঘটনা বর্ণনা করিলে তিনি বলিলেন, “তুমি এমন বান্দা যাহার জন্য আল্লাহ্‌ তায়ালা মঙ্গল চাহিয়াছেন। কারণ আল্লাহ্‌ তায়ালা যখন কোন বান্দার মঙ্গল চাহেন তখন তাহার গুনাহের শাস্তি জলদি দনিয়াতেই) দিয়া দেন। আর যখন তিনি কোন বান্দার অমঙ্গল চাহেন তখন তাহার গুনাহ্‌কে জমা করিয়া রাখেন, এবং কেয়ামতের দিন তাহাকে উহার সাজা দিবেন। মসীবতের ব্যাখ্যা আব্দুল্লাহ্‌ ইবনে খলীফা (রহঃ) বলেন, আমি হযরত ওমর (াঃ)এর সহিত একটি জানাযায় শরীক ছিলাম। তাহার জুতার ফিতা ছিড়িয়া গেলে তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন পড়িলেন। তারপর বলিলেন, যে কোন বিষয় তোমার খারাপ লাগে উহাই তোমার মুসীবাত।” সাঈদ ইবনে মুসাইয়্যেব রেহঃ) বলেন, একবার হযরত ওমর (রাঃ)এর চটির ফিতা ছিড়িয়া গেলে তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন পড়িলেন। লোকেরা বলিল, হে আমীরুল মুমিনীন, আপনি চটির সোমান্য) ফিতার জন্য ইন্না লিল্লাহ পড়িতেছেন! তিনি বলিলেন, মুমিনের যে কোন বিষয় খারাপ লাগে উহাই মুসীবাত। কোন্য) সবরের প্রতি উৎসাহ দান আসলাম (রহঃ) বলেন, হযরত আবু ওবাইদাহ্‌ (রাঃ) রুমীদের বিপুল বাহিনী ও তাহাদের আক্রমণের আশংকা জানাইয়া হযরত ওমর রোঃ)এর নিকট চিঠি লিখিলেন। হযরত ওমর (রাঃ) জবাবে লিখিলেন, “আম্মা বাদ, মুমিন ফ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।