৮৮ হায়াতৃস্ সাহাবাহ রোঃ) সর্বপ্রকার বালা-মুসীবতের উপর সবর করা একজন আনসারী মহিলার সবর হযরত ইবনে আববাস (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন একজন আনসারী মহিলা তাঁহার নিকট আসিয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, এই খবীস শয়তান বা জ্বীন) আমাকে কাহিল করিয়া দিয়াছে। তিনি বলিলেন, “যদি এই অবস্থার উপর সবর করিয়া থাক তবে কেয়ামতের দিন তুমি এমন অবস্থায় উঠিবে যে, তোমার কোন গুনাহ অবশিষ্ট থাকিবে না ও তোমার কোন হিসাব হইবে না।” মহিলাটি বলিলেন, সাক্ষাৎ লাভ পর্যন্ত সবর করিব।' তারপর বলিলেন, কিন্তু আমার ভয় হয় যে, এই খবীস আমাকে উলঙ্গ করিয়া না দেয়। নবী করীম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাহার জন্য দোয়া করিলেন। ইহার পর যখনই উহা আসিবার বলিতেন, “অপদস্ত হ।” সুতরাৎ উহা চলিয়া যাইত। আতা (রহঃ) বলেন, হযরত ইবনে আব্বাস রোঃ) আমাকে বলিলেন, তোমাকে বেহেশতী মেয়েলোক দেখাইব কি? আমি বলিলাম, অবশ্যই। তিনি বলিলেন, এই কৃষ্ণকায় মেয়ে লোকটি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের "নিকট আসিয়া বলিল, “আমি অজ্ঞান হইয়া যাই ও আমার ছতর খুলিয়া যায়, আমার জন্য দোয়া করুন। তিনি বলিলেন, “যদি চাহ সবর কর বেহেশত পাইবে । আর যদি চাহ আল্লাহ্র নিকট তোমার জন্য দোয়া করি তুমি রোগমুক্ত হইবে। সে বলিল, না, বরং আমি সবর করিঝ কিন্তু দোয়া করুন যেন আমার ছতর খুলিয়া না যায়। তিনি উহার জন্য দোয়া করিয়া দিলেন। বোখারী ও মুসলিম শরীফে এইরূপেই বর্ণিত হইয়াছে। অতঃপর ইমাম বোখারী (রহঃ) আতা (রহঃ) হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি সেই উম্মে যুফার (োঃ)কে দেখিয়াছেন। লম্বা ও কৃষ্ণকায় একজন মেয়েলোক, কাবা শরীফের গিলাফের সহিত লাগিয়া রহিয়াছেন। (বিদায়াহ) এক ব্যক্তির ঘটনা হযরত আব্দুল্লাহ্ ইবনে মুগাফৃফাল রোঃ) হইতে বর্ণিত আছে যে, দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।