হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৮৭ না লোকেরা কাহাকেও নিজেদের খলীফা নিযুক্ত করিয়া লয়, তাহাদিগকে খানা তৈয়ার করাইয়া খাওয়াইতে আদেশ করিলেন। অতএব তাহারা যখন তাহার জানাযা হইতে ফিরিলেন, খানা আনা হইল এবং দস্তরখানা বিছানো হইল। কিন্ত লোকেরা শোক-দুঃখের দরুন খাওয়া হইতে বিরত রহিল। হযরত আববাস ইবনে আব্দুল মুত্তালিব (রাঃ) বলিলেন, “হে লোক সকল, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আমরা খাওয়া দাওয়া করিয়াছি। হযরত আবৃবকর (রাঃ)এর ইন্তেকালের পরও আমরা খাওয়া দাওয়া করিয়াছি। খাওয়া ব্যতীত কোন উপায় নাই, কাজেই খাইতে আরম্ত কর।” তারপর তিনি হাত বাড়াইলেন ও খাইতে আরম্ত করিলেন। লোকেরাও হাত বাড়াইল ও খাইতে আরম্ভ করিল। আমি হযরত ওমর রোঃ)এর কথা “কুরাইশগণ লোকদের মাথা” ইহার তাৎপর্য তখন বুঝিতে পারিলাম। (কান্য) হযরত আবু বকর (রাঃ)এর সান্ত্বনা দান হযরত আবু উয়াইনাহ্ রোঃ) বলেন, হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) যখন কোন শোকার্তকে সান্ত্বনা দিতেন তখন বলিতেন, সবর করিলে মুসীবত অবশিষ্ট থাকে না। আর অধৈর্যতার মধ্যে কোন ফায়েদা নাই। মৃত্যুর পূর্বাবস্থা অতি সহজ, কিন্তু মৃত্যুর পরব্তীকাল অত্যন্ত কঠিন। তোমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে হারানোর কথা স্মরণ কর, তোমাদের মুসীবাত হালকা হইয়া যাইবে এবং আল্লাহ তায়ালা তোমাদের সওয়াবকে বাড়াইয়া দিবেন।” হযরত আলী (োঃ)এর সাস্তবনা দান সুফিয়ান রহঃ) বলেন, হযরত আলী (রাঃ) হযরত আশআস ইবনে কায়েস (ব্রাঃ)কে তাহার ছেলের মৃত্যুতে সান্ত্বনা দিতে যাইয়া বলিলেন, যদি দুঃখ কর তবে রক্তের সম্পর্ক উহার হক রাখে। আর যদি সবর কর তবে তোমার ছেলের বদলা আল্লাহ্র নিকট পাইবে। অবশ্য যদি সবর কর তথাপি তকৃদীরের লেখন তোমার উপর আসিবে, কিন্তু তুমি সাওয়াব পাইবে। আর যদি অধৈর্য হও তথাপি তকৃদীরের লেখন তোমার উপর আসিবে, কিন্তু তুমি গুনাহগার হইবে।' কোন্য) | দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।