৮৬, হায়াতুস্ সাহাবাহ রোঃ) তীহার পূর্বে মৃত্যুবরণ করি। বরং আমি আগে মৃত্যুবরণ করি আর সে সওয়াবের আশায় সবর করে, ইহা অপেক্ষা সে আগে মৃত্যুবরণ করে আর আমি সওয়াবের আশায় সবর করি ইহা আমার নিকট অধিক প্রিয়। অপর এক রেওয়ায়াতে বর্ণিত আছে যে, যখন হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ রোঃ)এর নিকট তাহার ভাই উতবাহ্ (রোঃ)এর মৃত্যু সংবাদ পৌছিল তীহার চক্ষুদ্ধয় অশ্রুসজল হইল। এবং তিনি বলিলেন, ইহা অের্থাৎ অশ্রু) আল্লাহ্র দেওয়া একটি রহমাত, যাহা বনি আদম সংবরণ করিতে পারে না। বোনের মৃত্যুতে সবর হযরত আব্দুল্লাহ ইবনে আবি সুলাইত (রাঃ) বলেন, আমি আবু আহমাদ ইবনে জাহাশ (রাঃ)কে দেখিয়াছি, হযরত যায়নাব বিনতে জাহাশ (রাঃ)এর খাটিয়া কীধে লইয়াছেন। অথচ তিনি অন্ধ ছিলেন, আর কীদিতেছিলেন। আর হযরত ওমর (রাঃ)কে বলিতে শুনিয়াছি যে, হে আবু আহমাদ, খাটিয়ার নিকট হইতে সরিয়া দীড়াও, লোকদের কারণে তোমার কষ্ট হইবে লোকেরা হযরত যায়নাব (রাঃ)এর খাটিয়ার নিকট ভীড় জমাইয়া ছিল। হযরত আবূ আহমাদ রোঃ) বলিলেন, হে ওমর, এই সেই মহিলা যাহার বরকতে আমরা সর্বপ্রকার মঙ্গল লাভ করিয়াছি। আর এই (কান্না) আমার অন্তর্জীলাকে ঠাণ্ডা করিবে হযরত ওমর (রাঃ) বলিলেন, “সংযত হও, সংযত হও। হযরত ওমর (োঃ)এর মৃত্যুতে মুসলমানদের সবর হযরত আহ্নাফ ইবনে কায়েস (রাঃ) বলেন, আমি হযরত ওমর (রাঃ)কে বলিতে শুনিয়াছি যে, “কুরাইশগণ সকল লোকের মাথা (অর্থাৎ সর্দার)। তাহাদের যে কেহ কোন দরজা দিয়ে প্রবেশ করিবে লোকদের একদল ও তাহার পিছন পিছন উক্ত দরজা দিয়া প্রবেশ করিবে!” হযরত আহনাফ (রাঃ) বলেন, কিন্ত আমি তাহার ছুরিকাহত হইবার পূর্ব পর্যস্ত এই কথার মর্ম বুঝিতে পারি নাই। ছুরিকাহত হইবার পর যখন তাহার মৃত্যুর সময় সন্নিকট হইল, তিনি হযরত সুহাইব (াঃ)কে তিন দিন লোকদের নামায পড়াইতে বলিলেন, এবং যতক্ষণ দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।