৮২ হায়াতুস্ সাহাবাহ রোঃ) হইতে বাহির করিয়া তাহাকে জীবিত করা হয়।” তারপর তাহাকে ও শহীদগণকে নামাযে জানাযার জন্য রাখিতে আদেশ করিলেন। সুতরাৎ হযরত হামযা রোঃ) ও অন্যান্য নয় জনকে একত্রে রাখা হইল। তিনি সাত তাকবীরে জানাযার নেওয়া হইল (এবং অন্য) নয়জনকে রাখা হইল। তিনি উহাদের উপর সাত তাকবীরে জানাযার নামায পড়িলেন। পুনঃরায় হযরত হামযাকে রাখিয়া নয়জনকে উঠাইয়া নেওয়া হইল এবং পরবর্তী নয়জনকে রাখা হুইল। উহাদের উপর সাত তাকবীরে নামায পড়িলেন। এইরূপে সকলের উপর নামায শেষ করিলেন। (মুনতাখাব) হযরত যুবাইর ইবনে আওয়াম রোঃ) হইতে বর্ণিত আছে যে, ওহুদের যুদ্ধের দিন একজন মেয়েলোক দ্রুত অগ্রসর হইল এবং শহীদগণের নিকট গৌছিবার উপক্রম হইল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করিলেন না যে, মেয়েরা শহীদদিগকে দেখিতে পায়। অতএব তিনি বলিলেন, মেয়ে লোকটিকে বাধা দাও। মেয়ে লোকটিকে বাধা দাও।” হযরত যুবাইর (রাঃ) বলেন, আমি চিনিতে পারিলাম যে, তিনি আমার মা সাফিয়্যা (রাঃ)। আমি দ্রুত তাহার প্রতি অগ্রসর হইলাম। তিনি শহীদগণের নিকট পৌছিবার পূর্বেই আমি তাহার নিকট পৌছিয়া গেলাম। তিনি খুবই শক্তিশালী মহিলা ছিলেন। সুতরাং আমার বুকের উপর ধাক্কা মারিয়া বলিলেন, সরিয়া যাও, তোমার যমীন নহে। আমি বলিলাম, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিষেধ করিয়াছেন। ইহা শুনিয়া তিনি দীড়াইয়া গেলেন ও দুইখানা কাপড় বাহির করিলেন এবং বলিলেন, আমি আমার ভাইয়ের শাহাদাতের সংবাদ পাইয়াছি। অতএব এই দুইখানা কাপড় তাহার কোফনের) জন্য আনিয়াছি। তোমরা তাহাকে ইহাতে কাফন দিও ।” হযরত যুবাইর (রাঃ) বলেন, হযরত হামযা রোঃ)কে কাফন দিবার জন্য কাপড় দুইখানা লইয়া আসিলাম। কিন্ত দেখিলাম তাহার পার্শে একজন আনসারী শহীদ হইয়া পড়িয়া আছেন। হযরত হামযার সহিত যেরূপ করা হইয়াছে তাহার সহিতও সেরূপ করা হইয়াছে। তিনি বলেন, আমাদের নিকট ইহা নীচতা বোধ হইল ও শরম লাগিল যে, হামযাকে দুই কাপড়ে কাফন দিব আর আনসারী'র জন্য কোন কাফনই নাই। দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।