Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

৮০ হায়াতুস্‌ সাহাবাহ রোঃ) গেলেন এবং পুনরায় ফিরিয়া আসিয়া বলিলেন, হে প্রিয় বেটি, তোমাদের কি এরূপ সন্দেহ হয় যে, তোমরা তাহাকে জীবিত দাফন করিয়া ফেলিয়াছ? তিনি বলিলেন, “ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন”, কিরূপ কথা বলিতেছেন, আব্বা জান ! হযরত আবু বকর (রাঃ) বলিলেন, সর্বশ্রোতা সবক্ঞানী আল্লাহ তায়ালার আশ্রয় গ্রহণ করিতেছি বিতাড়িত শয়তান হইতে। হে প্রিয় বেটি, প্রত্যেকের উপর দুই রকমের প্রভাব হইয়া থাকে এক__ফেরেশতার প্রভাব, দুই_-শয়তানের প্রভাব। বর্ণনাকারী বলেন, সেই তীর হযরত আবু বকর (রাঃ)এর নিকট রক্ষিত ছিল। পরবর্তীকালে যখন সক্কীফ গোত্রের প্রতিনিধিদল তাঁহার নিকট আসিল তখন তিনি উহা তাহাদের সম্মুখে বাহির করিয়া জিজ্ঞাসা করিলেন, তোমাদের মধ্যে কেহ কি এই তীর চিনিতে পারে? বনু আজলানের . সাদ” ইবনে ওবায়েদ (রাঃ) বলিলেন, এই তীর আমিই প্রস্তত করিয়াছি, উহার পালক ও পশ্চাদ্তাগ আমিই লাগাইয়াছি এবং আমিই উহা নিক্ষেপ করিয়াছি। হযরত আবু বকর (রাঃ) বলিলেন, এই তীরই আব্দুল্লাহ্‌ ইবনে আবু বকরকে শহীদ করিয়াছে। সকল প্রশংসা আল্লাহরই জন্য যিনি তাহাকে তোমার দ্বারা শোহাদাতের) সম্মান দান করিয়াছেন আর তোমাকে তাহার দ্বারা অপমানিত করেন নাই। নিশ্চয়ই তিনি প্রশস্ত প্রাঙ্গণের অধিকারী । অপর রেওয়ায়তে আছে যে, আর তোমাকে তাহার দ্বারা অপমানিত করেন নাই। কারণ তিনি তোমাদের উভয়ের জন্য প্রশত্ত। (হাকেম) হযরত ওসমান রোঃ)এর সবর হযরত আমূর ইবনে সাঈদ (রাঃ) বলেন, হযরত ওসমান (রাঃ)এর যখন কোন সন্তান জন্মগ্রহণ করিত তিনি উহাকে কাপড়ের টুকরাতে জড়ানো অবস্থায় আনাইয়া শুকিতেন। কেহ জিজ্ঞাসা করিল, আপনি কেন এরূপ করেন? তিনি জবাব দিলেন, তাহার যদি কিছু ঘটে, অর্থাৎ মৃত্যু হইয়া যায়) তবে উহার পূর্বেই যেন আমার অন্তরে তাহার প্রতি মুহাববত জন্মে। হযরত আবু যার রোঃ)এর সবর হযরত আবু যার রোঃ) সম্পর্কে বর্ণিত আছে যে, তীহাকে কেহ বলিল, দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।