Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ রোঃ) ৭৯ (রাঃ) বলিলেন, হা। তিনি বলিলেন, আয় আল্লাহ্‌, উভয়ের জন্য বরকত দান করুন। সুতরাং উম্মে সূলাই (রাঃ)এর একটি ছেলে হইল। হযরত আনাস (রাঃ) বলেন, আবু তালহা রোঃ) আমাকে বলিলেন, তুমি উহার খেয়াল রাখ ও নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লইয়া যাও। তিনি উহাকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লইয়া গেলেন এবং উম্মে সুলাইম (োঃ) তাহার সহিত কয়েকটি খেজুর দিয়া দিলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহাকে লইয়া জিজ্ঞাসা করিলেন, উহার সঙ্গে কিছু আছে কি? বলিলেন, হা, কয়েকটি খেজুর আছে। তিনি খেজুরগুলি লইয়া চিবাইলেন এবং নিজের মুখ হইতে লইয়া শিশুর মুখে দিলেন। (এইরূপে) তাহনিক করিয়া তাহার নাম “আব্দুল্লাহ্‌ রাখিলেন। অপর এক রেওয়ায়াতে আছে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হয়ত আল্লাহ তায়ালা তাহাদিগকে তাহাদের এই রাত্রিতে বরকত দান করিবেন। বর্ণনাকারী সুফিয়ান (রহঃ) বলেন, একজন আনসারী সাহাবী বলিয়াছেন, আমি তাহাদের এই ছেলের নয়টি সন্তান দেখিয়াছি, যাহারা প্রত্যেকেই কোরআন পড়িয়াছে। বখারী) হযরত আবু বকর (রাঃ)এর সবর কাসেম ইবনে মুহাম্মাদ (রেহঃ) বলেন, তায়েফের যুদ্ধের দিন হযরত আব্দুল্লাহ্‌ ইবনে আবু বকর রোঃ)এর শরীরে একটি তীর লাগিয়াছিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের চল্লিশ দিন পর উহা হইতে রক্ত প্রবাহিত হইতে আরম্ত হইল এবং তাহার ইন্তেকাল হইল। (োহার ইন্তেকালের পর) হযরত আবূ বকর (রাঃ) হযরত আয়েশা রোঃ)এর ঘরে গেলেন এবং বলিলেন, হে প্রিয় বেটি, খোদার কসম, (তাহার মৃত্যুতে সবরের দরুন) এরূপ মনে হইতেছে যেন একটি বকরির কান ধরিয়া আমাদের ঘর হইতে বাহির করিয়া দেওয়া হইয়াছে। হযরত আয়েশা রোঃ) বলিলেন, সকল প্রশংসা আল্লাহ্‌ তায়ালার জন্য যিনি আপনার হৃদয়কে (সবর দ্বারা) দৃঢ় করিয়া দিয়াছেন ও সঠিক পথের পরিপক্ক এরাদা দান করিয়াছেন। অতঃপর তিনি বাহির হইয়া ফ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।